এক্সপ্লোর

Tecno Smartphones: চন্দ্রাভিযানে ইসরোর সাফল্যে নতুন ফোন লঞ্চ টেকনো সংস্থার, দাম সাধ্যের মধ্যেই, রয়েছে দুরন্ত ব্যাটারি ফিচার

Tecno Spark 10 Pro Moon Explorer Edition: ৫০০০ এমএএইচ ব্যাটারি (Li-Po) রয়েছে এই ফোনে। ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ৪০ মিনিটে। স্ট্যান্ডবাই মোডে ২৭ দিন পর্যন্ত চার্জ থাকতে পারে এই ফোনে। 

Tecno Smartphones: টেকনো স্পার্ক ১০ প্রো (Tecno Spark 10 Pro) ফোনের Moon Explorer Edition লঞ্চ হয়েছে ভারতে। চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর সাফল্যে এই ফোন লঞ্চ করেছে টেকনো সংস্থা। গত ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ড করেছিল ল্যান্ডার বিক্রম। তারপর সেখান থেকে বেরিয়ে এসেছিল রোভার প্রজ্ঞান। ইসরো তৃতীয়বারের চন্দ্রাভিযানে পাঠিয়েছিল চন্দ্রযান-৩। তার এই দুই অংশ চন্দ্রপৃষ্ঠে এখন অভিযান চালাচ্ছে। এখনও পর্যন্ত সাফল্যই এসেছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত। আর সফট ল্যান্ডিংয়ের সাফল্যে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। আর এই সাফল্যেই স্পেশ্যাল এডিশনের ফোন লঞ্চ করেছে টেকনো সংস্থা। আগামী সপ্তাহে এই ফোনের বিক্রি শুরু হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রি-অর্ডার। 

স্পেশ্যাল এডিশন হলেও দাম কিন্তু আকাশছোঁয়া নয়, চাইলে কিনতে পারবেন

টেকনো স্পার্ক ১০ প্রো মুড এক্সপ্লোরার এডিশন ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি। অনলাইন এবং অফলাইনে, দু'ভাবেই কেনা যাবে। 

টেকনো স্পার্ক ১০ প্রো মুড এক্সপ্লোরার এডিশন ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে। রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 
  • এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। ফোনের স্টোরেজ এক্সপ্যান্ডেবল ফিচার যুক্ত। 
  • এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ বেসড HiOS 12.6- এর সাহায্যে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে।
  • সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের AI লেন্স যুক্ত ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
  • ৫০০০ এমএএইচ ব্যাটারি (Li-Po) রয়েছে এই ফোনে। ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ৪০ মিনিটে। স্ট্যান্ডবাই মোডে ২৭ দিন পর্যন্ত চার্জ থাকতে পারে এই ফোনে। 

ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো সিরিজের নতুন ফোন

রিয়েলমি নারজো ৬০এক্স ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। রিয়েলমির ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি। রিয়েলমি নারজো ৬০এক্স ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর (পোর্ট্রেট লেন্স-সহ) রয়েছে এই ক্যামেরা ইউনিটে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

আরও পড়ুন- নতুন রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?

সেরা শিরোনাম

PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget