এক্সপ্লোর

Tecno Smartphones: টেকনো স্পার্ক ২০ ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কত দাম হতে পারে এই ফোনের?

Tecno Spark 20: ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে। জানা গিয়েছে, দেশে লঞ্চের পর ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। 

Tecno Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে নতুন বাজেট সেগমেন্টের (Budget Smartphones) স্মার্টফোন। এবার লঞ্চ হবে টেকনো স্পার্ক ২০ (Tecno Spark 20)। আজ অর্থাৎ ৩০ জানুয়ারি টেকনো স্পার্ক ২০ ভারতে লঞ্চের কথা রয়েছে। এই ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে হবে বলে শোনা গিয়েছে। আগে শোনা গিয়েছিল, টেকনো স্পার্ক ২০ ফোন ১০,৪৯৯ টাকায় ভারতে লঞ্চ হবে। যদিও টেকনো সংস্থা তাদের আসন্ন ফোনের দাম সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু ঘোষণা করেনি। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে। জানা গিয়েছে, দেশে লঞ্চের পর ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। 

টেকনো স্পার্ক ২০ ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক

  • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • টেকনো স্পার্ক ২০ ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকতে পারে।
  • এই ফোনে ৬.৬ ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে। রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। 
  • টেকনো স্পার্ক ২০ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ০.৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। 
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকতে পারে ফাস্ট চার্জিং সাপোর্ট। 
  • Cyber White, Gravity Black, Magic Skin Blue, Neon Gold- এই চারটি রঙে ভারতে লঞ্চ হতে পারে টেকনো স্পার্ক ২০ ফোন।
  • টেকনো স্পার্ক ২০ ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে এলইডি ফ্ল্যাশ থাকতে পারে।
  • ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
  • ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে টেকনো স্পার্ক ২০ ফোনে চার্জ দেওয়া যাবে বলে শোনা গিয়েছে।
  • এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ডের মতো ফিচারের সাপোর্ট যেখানে সমস্ত নোটিফিকেশন, অ্যালার্ট দেখা যাবে। পলিকার্বোনেট উপকরণ দিয়ে তৈরি হতে পারে ফোন।
  • বড় সাইজের ডিসপ্লে থাকতে চলেছে এই ফোনে। Android 13 OS- এর সাপোর্ট থাকতে পারে টেকনো স্পার্ক ২০ ফোনে। এছাড়াও ইনবিল্ট ৮ জিবি র‍্যামের সঙ্গে আরও ৮ জিবি (এক্সটেনডেড) র‍্যামের সুবিধা পেতে পারেন ইউজাররা।
  • এই ফোনে ইউজারদের জন্য আগে থেকেই বেশ কয়েকটি ওটিটি মাধ্যমের সাবস্ক্রিপশন দেওয়া থাকবে বলে শোনা গিয়েছে। তবে কোন কোন ওটিটি মাহদ্যমের সাবস্ক্রিপশন পাওয়া যাবে তা জানা যায়নি।

আরও পড়ুন- ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Honor- এর নতুন ফোন, থাকতে চলেছে তাক লাগানো ফিচার

সেরা শিরোনাম

Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন

ভিডিও

Narendra Modi - BRICS | BRICS-এর শেষদিনে বন্ধুত্বের বার্তা প্রধানমন্ত্রীর | ABP ANANDA LIVE
Malda News | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মালদার দুলাল সরকারের স্ত্রী। তৃণমূল জমানায় প্রকাশ্যে খুন, এখনও বিচারের অপেক্ষায় পরিবার
Kunal Ghosh on Dengue News |
Kunal on Madrasa Closed News |
Madrasa News | পরিকাঠামো থেকে তহবিলের উৎস, তদন্তের পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget