এক্সপ্লোর

Tecno Smartphone: ১০ হাজার টাকার কমে ভারতে হাজির টেকনো স্পার্ক ২০সি, কী কী ফিচার রয়েছে এই ফোনে?

Tecno Spark 20C: আগামী ৫ মার্চ থেকে টেকনো স্পার্ক ২০সি ফোনের বিক্রি শুরু হবে। এক্সক্লুসিভ ভাবে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। 

Tecno Smartphone: ভারতে লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক ২০সি ফোন (Tecno SPark 20C)। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা (Dual Rear Camera) ইউনিট। এছাড়াও রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো টেকনো সংস্থার এই ফোনে ডায়নামিক পোর্ট (Dianamic Port) ফিচার রয়েছে। টেকনো স্পার্ক ২০সি ফোনে একটি অক্টা-কোর চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। 

ভারতে টেকনো স্পার্ক ২০সি ফোনের দাম

এই ফোন দেশে লঞ্চ হয়েছে Alpenglow Gold, Gravity Black, Mystery White, Magic Skin Green- এই চার রঙে। টেকনো স্পার্ক ২০সি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। এই ফোনের ক্ষেত্রে ১০০০ টাকা লঞ্চ অফার রয়েছে। তার ফলে ফোনের দাম কমে হচ্ছে ৭৯৯৯ টাকা। আগামী ৫ মার্চ থেকে টেকনো স্পার্ক ২০সি ফোনের বিক্রি শুরু হবে। এক্সক্লুসিভ ভাবে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। 

টেকনো স্পার্ক ২০সি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে

  • এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লের উপরে রয়েছে হোল পাঞ্চ কাট আউট। সেখানে সাজানো রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। আর এই কাট আউটের চারপাশে রয়েছে ডায়নামিক পোর্ট ফিচার যেখানে নোটিফিকেশন এবং অ্যালার্ট দেখতে পাবেন ইউজাররা, অনেকটা অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো। 
  • গেম খেলার জন্য টেকনো স্পার্ক ২০সি একটি দুর্দান্ত ফোন। কারণ এখানে রয়েছে Darwin Engine ফিচারের সাপোর্ট। তার ফলে গেম খেলার সময় সবদিক থেকেই ইউজারদের অভিজ্ঞতা খুব ভাল হবে। 
  • এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে যা ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। এছাড়াও রয়েছে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • টেকনো স্পার্ক ২সি ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড HiOS 13- এর সাহায্যে। 
  • এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি আর্টিফিশিয়াল ইটেলিজেন্স সাপোর্ট যুক্ত সেকেন্ডারি সেনসর রয়েছে। আর রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • টেকনো স্পার্ক ২০সি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে ৫০ মিনিট সময় লাগবে বলে দাবি করেছে সংস্থা। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ফেস আনলক ফিচারের সাপোর্ট। 

আরও পড়ুন- ভারতে আসছে 'লাভা' সংস্থার নতুন ফোন, দাম কত হতে পারে? রইল সম্ভাব্য ফিচার

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget