এক্সপ্লোর

Lava Blaze Curve 5G: ভারতে আসছে 'লাভা' সংস্থার নতুন ফোন, দাম কত হতে পারে? রইল সম্ভাব্য ফিচার

Lava Smartphones: শোনা যাচ্ছে, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন লঞ্চ হতে পারে।

Lava Blaze Curve 5G: ভারতের সংস্থা লাভা (Lava Smartphones), নতুন একটি ৫জি ফোন (5G Phone) লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। এবার দেশে লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ কার্ভ ৫জি (Lava Blaze Curve 5G) ফোন। নাম শুনেই বোঝা যাচ্ছে এই ফোনে কার্ভড ডিসপ্লে (Curved Display) থাকবে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন সম্পর্কে কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে ফোনের দাম সম্পর্কেও পাওয়া গিয়েছে আভাস। শোনা গিয়েছে, লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকতে চলেছে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকতে পারে।

টিপস্টার পারস গগলানি এক্স মাধ্যমে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনের দাম সম্পর্কে আভাস দিয়েছে। তাঁর দাবি, ভারতে এই ফোনের দাম শুরু হবে ১৬ হাজার টাকা থেকে ১৯ হাজার টাকার মধ্যে। দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন। শোনা যাচ্ছে, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন লঞ্চ হতে পারে। সম্ভবত মার্চ মাসের প্রথম সপ্তাহে এই ফোন ভারতে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। UFS 3.1 ধরনের স্টোরেজ থাকতে পারে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন। এছাড়াও এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ৬৪ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনে। 

লাভা ইয়ুভা ৩ ফোন 

ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে লাভা ইয়ুভা ৩ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি বাজেট সেগমেন্টের স্মার্টফোন। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৭৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর Unisoc T606 প্রসেসর। লাভা ইয়ুভা ৩ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত সেনসর এবং একটি ভিজিএ সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই বাজেট স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জার (ফোনের বাক্সে) রয়েছে। 

আরও পড়ুন- ট্রুকলার অ্যাপে এআই যুক্ত কল রেকর্ডিং ফিচার, কাজ করবে অ্যান্ড্রয়েড এবং আইফোনে, কী সুবিধা পাবেন?

সেরা শিরোনাম

Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন

ভিডিও

NCPI News:
NCPI News:
NCPI News:
NCPI News: বাকি ৩ জন NDA-কে সমর্থন করলেও সরাসরি BJP-তে যাবে না: Jagadish Chandra Barma Basunia | TMC
NCPI on BJP:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget