এক্সপ্লোর

Tecno Spark 30C 5G: ভারতে আসছে টেকনো সংস্থার নতুন ফোন, থাকবে এআই যুক্ত ক্যামেরা

Tecno Phones: গ্লোবাল মার্কেটে টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোন লঞ্চ হয়েছে ইতিমধ্যেই। এবার আসছে ভারতে। অনুমান গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই ফিচার থাকবে ভারতে লঞ্চ হতে চলা মডেলেও।

Tecno Spark 30C 5G: ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো সংস্থার নতুন ফোন (Tecno Phone)। এবার লঞ্চ হবে টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোন (Tecno Spark 30C 5G)। আগামী ৮ অক্টোবর এই ফোন লঞ্চ হবে ভারতে। জানা গিয়েছে, টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোনে একটি ৪৮ মেগাপিক্সেলের সোনি কোম্পানির ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে। গ্লোবাল মার্কেটে নির্দিষ্ট ভাবে ইতিমধ্যেই টেকনো সংস্থার এই ফোন লঞ্চ হয়েছে। গ্লোবাল ভ্যারিয়েন্টের ৬.৬৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। ভারতে টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোন লঞ্চ হতে চলেছে দুটো রঙে। এছাড়াও জানা গিয়েছে এই ফোনে এআই ফিচার যুক্ত ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ ডিজাইন। সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ভারতে এর আগেও টেকনো সংস্থার একাধিক ৫জি ফোন লঞ্চ হয়েছে। প্রায় সবকটিরই দাম বাজেটের মধ্যে ছিল। অনুমান টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোনের দামও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে। তবে এখনও কিছু জানা যায়নি স্পষ্টভাবে। 

টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে, অনুমান এই ফিচারই ভারতীয় ভ্যারিয়েন্টেও দেখা যাবে 

  • এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • এই ফোন পরিচাইত হবে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসরের সাহায্যে। এই প্রসেসরের সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ডুয়াল ফ্ল্যাশ রয়েছে। 
  • এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে নষ্ট হবে না সহজে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 
  • টেকনো স্পার্ক ৩০ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- ভারতে আসছে দেশীয় সংস্থার ৫জি ফোন, কেন কিনবেন? কী কী ফিচার থাকবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget