এক্সপ্লোর

Tecno Phones: ফের সস্তায় ফোন আনছে টেকনো সংস্থা, কেনা যাবে ১০ হাজার টাকার মধ্যেই

Smartphones Under Rs 10000: ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো স্পার্ক গো ১ ফোন। এই ফোনের দাম সম্ভবত ৮৪০০ টাকার আশপাশে হতে পারে দেশে।

Tecno Phones: গ্লোবাল মার্কেটের সঙ্গেই ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে টেকনো (Tecno Smartphone) সংস্থার নতুন ফোন। জানা গিয়েছে, এটি একটি বাজেট স্মার্টফোন (Budget Smartphone) হতে চলেছে। অর্থাৎ সাধ্যের মধ্যেই থাকবে টেকনো সংস্থার আসন্ন এই ফোনের দাম। এবার ভারতে লঞ্চ হবে টেকনো স্পার্ক গো ১ মডেল (Tecno Spark Go 1)। এই ফোন আনুষ্ঠানিক ভাবে দেশে লঞ্চের আগে সম্ভাব্য ফিচার এবং সম্ভাব্য দাম ফাঁস হয়েছে। চলুন দেখে নেওয়া যাক টেকনো সংস্থার সস্তার স্মার্টফোনে ইউজারদের জন্য কী কী ফিচার থাকতে চলেছে। 

টেকনো স্পার্ক গো ১ ফোন কবে লঞ্চ হতে পারে, দাম কত হতে পারে এই ফোনের, কেমনই বা হতে চলেছে এই ফোনের ডিজাইন এবং রং, জেনে নিন (সব তথ্যই সম্ভাব্য, লঞ্চের সময় হেরফের হতে পারে) 

  • ভারতে এবং গ্লোবাল মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে টেকনো স্পার্ক গো ১ ফোন। তবে নির্দিষ্ট তারিখ এবং সময় এখনও জানা যায়নি। 
  • ভারতে এই ফোনের দাম হতে পারে ৮৪০০ টাকার আশপাশে। অর্থাৎ ১০ হাজার টাকার কমে কেনা যাবে টেকনো স্পার্ক গো ১ ফোন। 
  • কালো এবং সাদা রঙে ও স্লিক অর্থাৎ সরু ডিজাইনে এই ফোন দেশে লঞ্চ হতে পারে। অর্থাৎ মডেলটি বেশ পাতলা হওয়ার সম্ভাবনা রয়েছে। 
  • ফোনের ব্যাক প্যানেলে সামান্য উঁচু রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। চৌকো আকৃতির ক্যামেরা মডিউল লক্ষ্য করা যাবে সম্ভবত। 
  • ক্যামেরা মডিউলের সাইডের অংশ হবে সামান্য গোলাকার। দুটো ক্যামেরা সেনসরের সঙ্গে থাকতে পারে একটি ফ্ল্যাশ ইউনিট। 
  • ফোনের ডান দিকের সাইডের অংশে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন থাকতে সম্ভবত। 
  • ডিসপ্লের উপর থাকতে চলেছে হোল পাঞ্চ স্লট যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে। 

এবার দেখে নেওয়া যাক টেকনো স্পার্ক গো ১ ফোনের সম্ভাব্য ফিচারের তালিকা 

  • ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে টেকনো সংস্থার আসন্ন ফোনে। Android 14 Go Edition- এর সাপোর্টে পরিচালিত হতে পারে এই ফোন। 
  • এই ফোনে একটি Unisoc T615 প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৬৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ সাপোর্ট থাকতে পারে। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে টেকনো স্পার্ক গো ১ ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। 
  • ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এটি একটি ৪জি ফোন হতে চলেছে। 
  • ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে টেকনো স্পার্ক গো ১ ফোনে। আর ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

আরও পড়ুন- ভারতে আসছে ভিভো-র নতুন ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে এই মডেলে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget