এক্সপ্লোর

Vivo Phones: ভারতে আসছে ভিভো-র নতুন ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে এই মডেলে?

Vivo T3 Pro: ভিভো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে ভিভো টি৩ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। দেশে এই ফোন লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। 

Vivo Phones: ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার নতুন ফোন। এবার লঞ্চ হবে ভিভো 'টি' সিরিজের একটি ৫জি ফোন। জানা গিয়েছে, ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩ প্রো ৫জি ফোন। এর আগে দেশে লঞ্চ হয়েছে ভিভো 'টি' সিরিজের বেশ কয়েকটি ফোন। সেই তালিকায় রয়েছে ভিভো টি৩ ৫জি, ভিভো টি৩ লাইট ৫জি এবং ভিভো টি৩এক্স ৫জি- এই ফোনগুলি। ভিভো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে ভিভো টি৩ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। দেশে এই ফোন লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। 

ভিভো টি৩ প্রো ৫জি ফোনে থ্রিডি কার্ভড AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। শোনা যাচ্ছে, ভারতে ভিভো টি৩ প্রো ৫জি ফোনের দাম হতে পারে ২৫ হাজার টাকার আশপাশে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে আগামী ২৬ অগস্ট বা তার তার পরে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। যদিও ভিভো কর্তৃপক্ষ কিছু ঘোষণা করেনি আনুষ্ঠানিক ভাবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০ অগস্ট এই ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছিল। কমলা রঙের ভেগান লেদার ফিনিশ সম্ভবত থাকবে ভিভো টি৩ প্রো ৫জি ফোনের ব্যাক প্যানেলে। ছবিতে তেমনই আভাস পাওয়া গিয়েছে। কোয়ালকমের একটি স্ন্যাপড্রাগন প্রসেসর থাকতে পারে ভারতে আসন্ন ভিভো সংস্থার 'টি' সিরিজের ৫জি ফোনে। সোনি কোম্পানির ক্যামেরা সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। 

বলা হচ্ছে, ভিভো টি৩ প্রো ৫জি ফোন সম্ভবত আইকিউওও জেড৯এস প্রো মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও সংস্থার এই প্রো মডেলটি ২১ অগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে। এর সঙ্গে লঞ্চ হওয়ার কথা উল্লিখিত স্মার্টফোন সিরিজের ভ্যানিলা মডেল আইকিউওও জেড৯এস ফোনটির। অনুমান, ভিভো টি৩ প্রো ফোনের স্পেসিফিকেশনের সঙ্গে মিল থাকতে পারে আইকিউওও জেড৯এস প্রো ফোনের। ভিভো টি৩ প্রো ৫জি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট থাকতে পারে। এছাড়াও ৫৫০০ এমএএইচ বায়টারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট দেখা যেতে পারে ভিভোর ফোনটিতে। এর পাশাপাশি থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। 

আরও পড়ুন- ওপ্পোর নতুন ফোন আসছে ভারতে, ৫জি মডেলের দাম কত হতে পারে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget