এক্সপ্লোর

Tecno Smartphones: আইফোনের ফিচার নিয়ে চলতি মাসেই ভারতে আসছে অ্যান্ড্রয়েড ফোন, দাম হতে পারে ৮০০০- এর কম

Tecno Spark Go 2024: টেকনো সংস্থার দাবি তাদের কোম্পানির আসন্ন ফোন এই সেগমেন্টের প্রথম এমন ডিভাইস হতে চলেছে যেখানে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডট-ইন ডিসপ্লে থাকবে এবং তার সঙ্গে থাকবে ডায়নামিক পোর্ট।

Tecno Smartphones: টেকনো (Tecno) সংস্থার নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৪ ডিসেম্বর দেশে আসছে টেকনো স্পার্ক গো ২০২৪ (Tecno Spark Go 2024) মডেল। ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon) ওয়েবসাইট থেকে এই ফোন কিনতে পারবেন ক্রেতারা। এখনও ফোনের নির্দিষ্ট দাম জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, এই ফোনের দাম ৮০০০ টাকার কম হবে ভারতে। মালয়েশিয়ায় এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। ভারতীয় মুদ্রায় এর দাম আনুমানিক ৭২০০ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, শুধু মালয়েশিয়া নয় বিশ্বের বেশ কিছু দেশে টেকও স্পার্ক গো ২০২৪ ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এই ফোন টেকনো স্পার্ক গো ২০২৩ মডেলের সাকসেসর। টেকনো স্পার্ক গো ২০২৪ মডেলে রয়েছে একটি Unisoc T606 SoC, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। 

টেকনো স্পার্ক গো ২০২৪ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে

টেকনো সংস্থার দাবি তাদের কোম্পানির আসন্ন ফোন এই সেগমেন্টের প্রথম এমন ডিভাইস হতে চলেছে যেখানে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডট-ইন ডিসপ্লে থাকবে এবং তার সঙ্গে থাকবে ডায়নামিক পোর্ট। এই ফোনে ডিটিএস ডুয়াল স্টিরিও স্পিকার থাকারও কথা শোনা গিয়েছে। টেকনো সংস্থার দাবি এই সেগমেন্টের অন্যান্য ফোনের তুলনায় টেকনো স্পার্ক গো ২০২৪ ফোনের স্পিকারে প্রায় ৪০০ শতাংশ বেশি জোরে আওয়াজ শোনা যাবে। টেকনো সংস্থার আসন্ন ফোনে যে ডায়নামিক পোর্ট ফিচার দেখা যাবে তা অনেকটাই অ্যাপেলের আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো। পিল শেপের অর্থাৎ ক্যাপস্যুলের মতো দেখতে এটি একটি পপ-আপ অ্যানিমেশন যা ডিসপ্লের একদম উপরের অংশে থাকবে এবং সেখানে নোটিফিকেশন ও অন্যান্য তথ্য দেখা যাবে। ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে লঞ্চ হবে টেকনো স্পার্ক গো ২০২৪ ফোন। এছাড়াও অ্যাড্রয়েড ১৩ বেসড HiOS 13.0- এর সাপোর্ট থাকবে এই ফোনে। 

টেকনো স্পার্ক গো ২০২৪ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেনসরের সঙ্গে থাকবে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর থাকতে চলেছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। একটি টাইপ সি ইউএসবি পোর্টের সাপোর্টও থাকবে টেকনো সংস্থার এই ফোনে। আর থাকবে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি।

আরও পড়ুন- শক্তিশালী প্রসেসর নিয়ে ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১৩সি ৫জি ফোন, কোন চিপসেট থাকবে?

সেরা শিরোনাম

WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget