এক্সপ্লোর

Redmi 13C: শক্তিশালী প্রসেসর নিয়ে ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১৩সি ৫জি ফোন, কোন চিপসেট থাকবে?

Redmi Smartphone: রেডমি ১৩সি ফোনের ৪জি এবং ৫জি ভ্যারিয়েন্ট একসঙ্গে লঞ্চ হতে চলেছে ভারতে।

Redmi 13C: রেডমি ১৩সি ৪জি (Redni 13C) ফোন নভেম্বর মাসেই লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। এবার এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। প্রথমে শোনা গিয়েছিল, একই সঙ্গে ভারতে লঞ্চ হবে রেডমি ১৩সি ৫জি (Redmi 13C 5G) ফোনও। এবার রেডমি সংস্থা এই খবর নিশ্চিত ভাবে ঘোষণা করেছে। অর্থাৎ ভারতে রেডমি ১৩সি ৫জি ফোন লঞ্চ হবে 4G LTE ভার্সানের সঙ্গে। এর পাশাপাশি রেডমি ১৩সি ফোনের ৫জি ভ্যারিয়েন্টেরও গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ ঘটবে। সম্প্রতি শাওমি কর্তৃপক্ষ রেডমি ১৩ ৫জি ফোনের প্রসেসর সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। 

কেমন হতে চলেছে রেডমি ১৩সি ৫জি ফোনের প্রসেসর

রেডমি ইন্ডিয়া জানিয়েছে এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। অন্যদিকে শোনা গিয়েছে রেডমি ১৩সি ফোনের ৪জি ভ্যারিয়েন্টে গ্লোবাল মডেলের মতোই মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকতে পারে। তবে সংস্থার তরফে একথা জানানো হয়নি নিশিচত করে। এইসবের পাশাপাশি অনুমান করা হচ্ছে রেডমি ১৩সি ৫জি ফোনের দাম ভারতে শুরু হবে ১৫ হাজার টাকার কমে। এই ফো ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। 

রেডমি ১৩সি ফোনের ৪জি ও ৫জি ভ্যারিয়েন্ট সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

রেডমি ১৩সি ৪জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে দু'টি রঙে স্টারডাস্ট ব্ল্যাক এবং স্টার শাইন গ্রিন। এছাড়াও সংস্থার তরফে জানানো হয়েছে এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। আগামী ৬ ডিসেম্বর রেডমি ১৩সি ফোনের ৪জি এবং ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। 

ভারতে দাম কমেছে নাথিং ফোন ২- এর

নাথিং ফোন ২ (Nothing Phone 2) ভারতে লঞ্চ হয়েছে চলতি বছর জুন মাসে। এই ফোন লঞ্চের ৬ মাস পর এবার দাম কমেছে নাথিং ফোন ২- এর। ফ্লিপকার্টে (Flipkart) এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। নাথিং সংস্থার এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। নাথিং ফোন ২- এ ৪৭০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট রয়েছে। ভারতে নাথিং ফোন ২ লঞ্চ হয়েছিল ৪৪,৯৯৯ টাকায়। বর্তমানে এই মডেলের দাম ৫০০০ টাকা কমে হয়েছে ৩৯,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ৪৯,৯৯৯ টাকা, যা এখন ৫০০০ টাকা কমে হয়েছে ৪৪,৯৯৯ টাকা। অন্যদিকে নাথিং ফোন ২- এর ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ৫৪,৯৯৯ টাকা। এই মডেলের দামও ৫০০০ টাকা কমে হয়েছে ৪৯,৯৯৯ টাকা।

আরও পড়ুন- ওপ্পো রেনো ১০ প্রো ৫জি ফোনের দাম কতটা কমেছে ভারতে? এবার কত দামে কিনতে পারবেন?

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget