এক্সপ্লোর

AC Cleaning Tips: লোক ডাকার দরকার নেই, বাড়িতে নিজেই পরিষ্কার করে নিন এসি মেশিন, কীভাবে করবেন?

Air Conditioner: নির্দিষ্ট সময়ান্তরে এয়ার কন্ডিশনার পরিষ্কার না করলে মেশিনের উপর চাপ পড়ে। সহজে ঘর ঠান্ডা হতে চায় না। অর্থাৎ কুলিং সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। তাই এসি মেশিন পরিষ্কার করা দরকার।

AC Cleaning Tips: আজকাল বেশিরভাগেরই বাড়িতে থাকে স্প্লিট এসি মেশিন (Split AC Machine)। একটানা অনেকদিন এসি (AIr Conditioner) চালানো হলে মেশিনে ধুলো জমতে পারে। তাই এসি মেশিন পরিষ্কার (AC Cleaning) করা প্রয়োজন। এর জন্য রইল সহজ কিছু টিপস। একটানা অনেক দিন এয়ার কন্ডিশনার চালানো হলে তা অবিলম্বে পরিষ্কার করা প্রয়োজন। নাহলে এসি মেশিনে ধুলোময়লা জমে তা নষ্ট হয়ে যেতে পারে। সবসময় বাড়িতে লোক ডেকে বা যে সংস্থার এসি তাদের সার্ভিসিংয়ের লোক ডেকে এসি মেশিন পরিষ্কার করা সম্ভব নয়। সেক্ষেত্রে নিজেকেই হাত লাগাতে হবে। বাড়িতে নিজেই কীভাবে স্প্লিট এসি পরিষ্কার করবেন তার জন্য রইল কিছু সহজ টিপস। এসি পরিষ্কার করার সময় একটু সতর্ক থাকা প্রয়োজন। নির্দিষ্ট সময়ান্তরে এয়ার কন্ডিশনার পরিষ্কার না করলে মেশিনের উপর চাপ পড়ে। সহজে ঘর ঠান্ডা হতে চায় না। এমনকি এসি খারাপও হয়ে যেতে পারে। অর্থাৎ কুলিং সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। তাই নিয়মিত ভাবে এসি মেশিন পরিষ্কার করা দরকার।

এবার দেখে নেওয়া যাক এসি পরিষ্কারের সময় কী কী করবেন আপনি

গুছিয়ে নিন সরঞ্জাম- এসি পরিষ্কার করার আগে হাতে গ্লাভস পরে নিন। সঙ্গে রাখুন নরম কাপড়। যদি এসি মেশন অনেক উঁচুতে লাগানো থাকে তাহলে মই প্রয়োজন। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অতি অবশ্যই প্রয়োজন। এছাড়াও এসি পরিষ্কার করার আগে মেশিন বন্ধ করে সুইচ বোর্ড থেকে প্লাগ খুলে নেওয়া দরকার। 

ধাপে ধাপে পরিষ্কার করুন- প্রথমে এসি মেশিনের mesh বা যাকে চলতি ভাষায় জালি বলে সেটা সবার আগে পরিষ্কার করা দরকার। এর জন্য সাবান জল প্রয়োজন। এই মিশ্রণ ওই জালিতে লাগিয়ে ব্রাশ বা নরম কাপড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে।

এসি মেশিনের নেট পরিষ্কার- এসি মেশিনের নেট পরিষ্কার করাও খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি ব্লোয়ার বা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন। ওই নেট অংশে ভ্যাকুয়াম ক্লিনার বা ব্লোয়ার চালিয়ে ধরে রাখলে হাওয়ার তীব্রতায় ধুলোময়লা বের হয়ে যাবে।

সতর্কতা- পরিষ্কার করার সঙ্গে সঙ্গেই এসি মেশিন চালিয়ে দেখতে যাবেন না। অন্তত এক ঘণ্টা ভালভাবে মেশিন শুকিয়ে নিতে দিন। তারপর এসি চালিয়ে দেখে নিন সব ঠিক রয়েছে কিনা।

পরিষ্কার করুন এসি মেশিনের বাইরের অংশও- এয়ার কন্ডিশনার মেশিন বাইরে থেকেও পরিষ্কার রাখা প্রয়োজন। তাই এসি মেশিনের বাইরের অংশেও ময়লা থাকলে তা ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। এসি মেশিনের বাইরের অংশের নোংরা পরিষ্কার করার জন্য হোয়াইট ভিনিগার ব্যবহার করতে পারেন। একটি মগে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে হোয়াইট ভিনিগার মিশিয়ে সেই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে নিন। তারপর ওই মিশ্রণ দিয়েই এসি মেশিনের বাইরের অংশ পরিষ্কার করে নিন।

আরও পড়ুন- আমাদের শরীরে প্রোটিনের মাত্রা বৃদ্ধি পেলে কী কী সমস্যা হতে পারে জানেন? সময় থাকতেই সতর্ক হোন

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget