এক্সপ্লোর

Truecaller Original Voice Feature: ট্রুকলারের নতুন ম্যাজিক, ফোন না ধরলেও শোনা যাবে আপনারই গলা !

Truecaller Digital Version Of Own Voice Feature: নতুন ফিচার নিয়ে আসছে ট্রুকলার। এতে আপনি ফোন না ধরলেও ওপারের ব্যক্তি আপনার গলাই অবিকল শুনতে পাবে।

Truecaller Original Voice Fewture: ফোনের কাছে নেই। তাই ফোন ধরতে পারছেন না। কিন্তু যিনি ফোন করেছেন, তিনি ততক্ষণে আপনার কথা শুনে নিয়েছেন। শুনতে অবাক লাগছে তো ? প্রযুক্তির যুগে আজকাল কিছুই অস্বাভাবিক নয়। তেমনই এই আপাত আশ্চর্য ঘটনাকেও ঘটিয়ে দেখাবে প্রযুক্তি। সম্প্রতি ট্রুকলার এমনই একটি প্রযুক্তি আনতে চলেছে বাজারে। এই প্রযুক্তির সাহায্যে আপনার গলা আপনি না থাকলেও শুনতে পাবে ওপারের ব্যক্তিটি। আর এই ম্যাজিকটি ঘটানোর জন্য ইতিমধ্যেই মাইক্রোসফট সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে ট্রুকলার।

আসল ম্যাজিশিয়ান কে ?

ম্যাজিক তো বোঝা গেল। কিন্তু আসল ম্যাজিশিয়ানের নামটাও জানা দরকার। কৃত্রিম বুদ্ধিমত্তাই এই ম্য়াজিক ঘটাবে বলে জানিয়েছে সংস্থাটি। সুইডিশ সংস্থা ট্রুকলারকে এই পরিষেবা তৈরি করতে মাইক্রোসফট জোগান দিচ্ছে বেশ কিছু প্রযুক্তি। রেডমন্ড জায়ান্টের পার্সোনাল ভয়েস টেকনোলজি ব্যবহার করতে পারবে ট্রুকলার। এই বিশেষ প্রযুক্তিটি নভেম্বর মাসে অ্যাজিউর এআই স্পিচের অঙ্গ হিসেবে লঞ্চ করা হয়েছিল।

কীভাবে শোনা যাবে গলা ?

ধরা যাক আপনি ফোনের কাছে নেই। তাই ফোন ধরতে পারলেন না। এই সময় ফোন নিজে থেকেই রিসিভড হয়ে যাবে। তার পর ওপারে থাকা ব্যক্তিকে মোবাইল বলবে কল না ধরার কারণ। এই বলার সময় যে গলার আওয়াজ বেরিয়ে আসবে আপনার মোবাইল থেকে, তা অবিকল হবে আপনারই মতো! আর তা করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে।

গ্রাহকদের তাহলে কী করতে হবে ?

ট্রুকলার জানিয়েছে, গ্রাহকদের এই পরিষেবা পেতে হলে নিজেদের ভয়েস রেকর্ড করে নিতে হবে প্রথমে। এর পর সেই ভয়েসের ডিজিটাল কপি শোনা যাবে ফোনের মাধ্যমে। ফোন এলে ওই ভয়েসের কথাগুলিই শোনানো হবে। তবে কোনও যান্ত্রিক মহিলার গলায় নয়। আপনার নিজস্ব গলাতেই আপনি জানাবেন কোন ফোন ধরতে পারেননি।

কাদের জন্য এই সুবিধা ?

পেইড ইউজারদের জন্য আপাতত এই সুবিধা দেবে ট্রুকলার। একটি নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে প্রতি মাসে বা বছরের প্ল্যান কিনে নিতে হবে। সেটি কিনে নিলেই পাওয়া যাবে এই সুবিধাগুলি। আপাতত ট্রুকলারে ডিজিটাল অ্যাসিস্ট্যানট থাকেন। তাঁর কাজ কিছুটা এমন হলেও যান্ত্রিক ভয়েস সেটি। কিন্তু নতুন ব্যবস্থায় একেবারে আপনার গলা শুনতে পারবেন ওপারে থাকা ব্যক্তি।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -Realme Earphones: ভারতে হাজির রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩ নিও নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget