এক্সপ্লোর

Truecaller: ট্রু-কলারে ডিজিটাল ডিরেক্টরি, পাওয়া যাবে 'ভেরিফায়েড' সরকারি ফোন নম্বর

Truecaller Government Services: ট্রু কলার Government Services- এর ডিজিটাল ডিরেক্টরিতে অসংখ্য প্রয়োজনীয় ফোন নম্বর রয়েছে।

Truecaller: ভারতে গ্রাহকদের জন্য নতুন একটি পরিষেবা চালু করেছে ট্রু কলার (Truecaller) কর্তৃপক্ষ। এই নতুন সার্ভিসের নাম Government Services। এর সাহায্যে ট্রু কলার অ্যাপের মাধ্যমেই সরকারি আধিকারিকদের ভেরিফায়েড ফোন (Verified Phone Number) নম্বর পাওয়া যাবে। ট্রু কলার অ্যাপে যুক্ত হয়েছে একটি ডিজিটাল ডিরেক্টরি। এর সাহায্যেই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ নম্বর পাবেন ইউজাররা। মূলত গ্রাহকদের প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করার জন্যই এই ফিচার চালু করেছে ট্রু কলার অ্যাপ। অনেকসময়েই সরকারি আধিকারিকের ভুয়ো পরিচয় নিয়ে বিভিন্ন ফোন আসে। এগুলো সবই আসলে এক একটা ফাঁদ। ইউজাররা নিজেদের অজান্তেই এইসব প্রতারণা চক্রের শিকার হয়ে যান। তারপর অনেকক্ষেত্রেই মোটা টাকা খুইয়ে বসেন। কিংবা ফাঁস হয়ে যায় ইউজারের ব্যক্তিগত তথ্য। প্রভূত সমস্যার সম্মুখীন হতে হয় ইউজারদের। এইসব সমস্যা এড়ানোর জন্যই ট্রু কলার অ্যাপে যুক্ত হয়েছে ডিজিটাল ডিরেক্টরি যেখান থেকে সরকারি আধিকারিক এবং বিভিন্ন সরকারি অফিসের সঠিক এবং বিশ্বাসযোগ্য ফোন নম্বর পাওয়া যাবে। 

ট্রু কলার Government Services- এর ডিজিটাল ডিরেক্টরিতে অসংখ্য প্রয়োজনীয় ফোন নম্বর রয়েছে। বিভিন্ন হেল্পলাইনের নম্বরের পাশাপাশি আইনি সংস্থা, এমব্যাসি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি বিভাগের নম্বর থাকবে। মোট ২৩টি শহরের তথ্য থাকবে এই ডিজিটাল ডিরেক্টরিতে। এই তালিকায় যুক্ত থাকবে কেন্দ্র শাসিত অঞ্চলও। ট্রু কলার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ডিজিটাল ডিরেক্টরিতে যেসমস্ত নম্বর রয়েছে সেগুলি সংগ্রহ করা হয়েছে বিভিন্ন সরকারি দফতর এবং সরকারি আধিকারিকের থেকে। অর্থাৎ সবটাই পাওয়া গিয়েছে সরকারের তরফে। বিভিন্ন সরকারি এজেন্সির মাধ্যমে সমস্ত নম্বর ভেরিফাই করে তারপরেই যুক্ত করা হয়েছে ডিজিটাল ডিরেক্টরিতে। জেলা এবং পুরসভা স্তরের সরকারি নম্বর যুক্ত করার পরিকল্পনাও রয়েছে ট্রু কলার কর্তৃপক্ষের। পরবর্তী পর্যায়ে এই পদক্ষেপ নেবে ট্রু কলার কর্তৃপক্ষ। 

বর্তমানে বিভিন্ন সরকারি বিভাগের সঙ্গে কাজ করছে ট্রু কলার কর্তৃপক্ষ। ইউজারদের ফিডব্যাকের উপর ভিত্তি করে আরও বেশি সংখ্যক নম্বর যুক্ত করার পরিকল্পনা রয়েছে এই সংস্থার। ২০২১ সালের মার্চ মাসে এই প্রক্লপ শুরু হয়েছিল। সেই সময় কর্নাটক সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ট্রু কলার কর্তৃপক্ষ। তবে শুধু কর্নাটক নয়, সারা ভারতেই এই পরিষেবা ছড়িয়ে দিতে চায় ট্রু কলার কর্তৃপক্ষ। এই সংস্থা করছে তাদের নতুন পরিষেবার মাধ্যমে সমগ্র ভারতবাসী কোনও রকম সমস্যা ছাড়াই সরকারের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারবে। 

আরও পড়ুন- চিন্তা বাড়াচ্ছে অবাঞ্ছিত কল, এই সহজ ধাপে করুন ব্লক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget