এক্সপ্লোর

Twitter Edit Button: দীর্ঘ প্রতীক্ষার অবসান, ট্যুইটারে আসছে 'এডিট' বাটন, কী কী সুবিধা পাবেন?

Twitter Edit Option: অবশেষে ট্যুইটারে চালু হতে চলেছে এডিট অপশন। এই নতুন ফিচারের সাহায্যে কী কী সুবিধা পাবেন, দেখে নেওয়া যাক।

Twitter Edit Option: বহুদিন ধরে ট্যুইটারে (Twitter) একটি ফিচার (Twitter Features) চালু করার জন্য আবেদন জানিয়েছিলেন ট্যুইটারিয়ানরা। অবশেষে সেই ফিচারের রোল আউট শুরু হতে চলেছে বলে শোনা গিয়েছে। এতদিন ট্যুইটারে কোনও এডিট অপশন ছিল না। অর্থাৎ ট্যুইট এডিট করা যেত না। এবার সেই ফিচারই চালু করতে চলেছে ট্যুইটার কর্তৃপক্ষ। অর্থাৎ ট্যুইট এডিট (Twitter Edit Option) করার সুবিধা পাবেন ট্যুইটারিয়ানরা। তবে প্রাথমিক পর্যায়ে ‘ব্লু টিক’ অ্যাকাউন্ট হোল্ডাররা এই ফিচারের সুবিধা পাবেন। অর্থাৎ যেসব ট্যুইটারিয়ানের ব্লু টিক অ্যাকাউন্ট রয়েছে তাঁদের ক্ষেত্রে ট্যুইটারের এডিট অপশনের রোল আউট শুরু হবে।

শোনা গিয়েছে, ট্যুইট করার আধঘণ্টা অর্থাৎ ৩০ মিনিট পর পর্যন্ত ট্যুইট এডিটের সুযোগ পাওয়া যাবে। এডিটেড ট্যুইটের সঙ্গে অরিজিনাল ট্যুইটও দেখা যাবে। ফলে কী পরিবর্তন হয়েছে এবং কখন হয়েছে তা বোঝা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্যুইটারের ব্লু টিক অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে এডিট অপশনের রোল আউট শুরু হবে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে ট্যুইটারের এই নতুন ফিচার একটি দেশে প্রথম রোল আউট করা হবে। ধীরে ধীরে তা ছড়িয়ে দেওয়া হবে অন্যান্য দেশে।

ট্যুইটার ব্লু ইউজার

ট্যুইটারের এই ব্লু অপশন হল আসলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এর সাহায্যে ট্যুইটারের অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন ইউজাররা। শুধু তাই নয়, আসন্ন ফিচারের সুবিধাও পাবেন তাঁরা। তাও আবার অন্যান্য ট্যুইটারিয়ানদের থেকে আগে।  

ট্যুইটারে এডিট অপশন

ট্যুইট করার ৩০ মিনিট পরে পর্যন্ত তা এডিটের সুযোগ পাওয়া যাবে। বানান ভুল থাকলে কিংবা ভুল হ্যাশট্যাগ থাকলে বদলে নিতে পারবেন ট্যুইটারিয়ানরা। এডিট হওয়া ট্যুইট অর্থাৎ এডিটেড ট্যুইট একটি আইকনের সাহায্যে বোঝানো হবে। এর সঙ্গে থাকবে একটি টাইমস্ট্যাম্প এবং একটি লেবেল। অর্থাৎ ট্যুইট যে এডিট করা হয়েছে এবং তা কখন হয়েছে সবই বোঝা যাবে। অনেকদিন ধরেই ট্যুইটারে এই এডিট অপশন যোগ করার জন্য আবেদন জানাচ্ছিলেন ট্যুইটারিয়ানরা। অবশেষে সুখবর দিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। চলতি বছর এপ্রিল মাসেই ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে এডিট অপশন চালু করার ব্যাপারে তাদের ভাবনাচিন্তা রয়েছে। এবার শোনা গেল যে অবশেষে ট্যুইটে এডিট অপশনের ফিচারের রোল আউট শুরু হতে চলেছে। তবে কবে এই ফিচার চালু হবে নিশ্চিত ভাবে এখনও তা জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, কোন দেশে এই ফিচারের রোল আউট প্রথমে শুরু হবে সেটাও স্পষ্ট নয়।

আর পড়ুন- চলতি বছর জুলাই মাসে ভারতে ২.৩ মিলিয়নের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget