এক্সপ্লোর

Whatsapp Account Banned: চলতি বছর জুলাই মাসে ভারতে ২.৩ মিলিয়নের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ

Whatsapp: জুন মাসে ২২ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছিল দেশে। জুলাই মাসে তার থেকেও ব্যান হওয়া অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে।

Whatsapp Account Ban: ইউজারদের নিরাপত্তার ব্যাপারে বরাবরই সতর্ক হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। এর আগেও তারা যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে। এবার ফের ২ মিলিয়নের বেশি অ্যাকাউন্ট ব্যান (Whatsapp Account Ban) বা নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। পরিসংখ্যান অনুসারে, জুলাই মাসে ২.৩ মিলিয়নের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (Whatsapp Account) ব্যান করা হয়েছে ভারতে। জুন মাসে ২২ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছিল দেশে। জুলাই মাসে তার থেকেও ব্যান হওয়া অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে। ২.৩ মিলিয়নেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।

কেন নিষিদ্ধ হল এই বিপুল পরিমাণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে সেইসব অভিযোগের ভিত্তিতে যেগুলি বিভিন্ন ইউজার দায়ের করেছেন। তবে অ্যাকাউন্ট নিষিদ্ধ করার অর্থ সরাসরি ইউজারদের কোনও ব্যান নোটিস পাঠানো নয়। বরং বিভিন্ন ইউজারদের থেকে পাওয়া অভিযোগ বিশেষজ্ঞদের মাধ্যমে খতিয়ে দেখা হয়েছে যে সেটা কতটা সত্যি এবং বিশ্বাসযোগ্য।

যেসব অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে হোয়াটসঅ্যাপ মাধ্যমে সেইসব অ্যাকাউন্টের থেকে আপত্তিকর বা ক্ষতিকর আচরণ করা হয়েছে। আর তার জেরেই ২.৩ মিলিয়ন অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে দেশে। হোয়াটসঅ্যাপের prevention and detection- এর মাধ্যমে এই সমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। হোয়ায়টসঅ্যাপের Terms of Service অথবা ভারতের আইন উল্লঙ্ঘন করার কারণে এইসব অ্যাকাউন্ট ব্যান হয়েছে।

হোয়াটসঅ্যাপের তরফে এর আগেও জানানো হয়েছিল যে ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেইজন্য মাঝে মাঝে এভাবে অ্যাকাউন্ট নিষিদ্ধ বা ব্যান করে হোয়াটসঅ্যাপ সংস্থা। যেসমস্ত অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল হোয়াটসঅ্যাপ। বিশ্বের এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তকে নিমেষে জুড়তে পারে এই মাধ্যম। অডিও এবং ভিডিও কল, মেসেজ ছাড়াও অডিও বার্তা বা ভয়েস নোট পাঠানোর সুবিধাও পান ইউজাররা। এছাড়াও ছবি, ভিডিও পাঠানো যায় এক ক্লিকেই। তবে বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকেই বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হচ্ছেন। আর তাই ইউজারদের সুরক্ষিত রাখতে কড়া পদক্ষেপ নেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তারই আওতায় পরে এই অ্যাকাউন্ট ব্যান করার বিষয়টি। এর আগেও ভারতে একাধিক বার বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষদ্ধ করা হয়েছে। জুলাই মাসেও সেই ট্রেন্ডই বজায় রেখেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

আরও পড়ুন- ফোন হ্যাক হলে কীভাবে বুঝবেন ? রইল নিশ্চিত হওয়ার এই উপায়

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget