এক্সপ্লোর

Twitter Lays Off: ভারতে ট্যুইটারের ৯০ শতাংশ কর্মী ছাঁটাই, এ পর্যন্ত কতজনের চাকরি গেল জানেন ?

Twitter Lays Off Employees In India: আশঙ্কাই সত্যি হল। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ট্যুইটারের ছাঁটাইয়ের প্রভাব পড়ল ভারতেও। দেশে  ৯০ শতাংশ কর্মীকে সরিয়ে দিল ট্যুইটার।

Twitter Lays Off Employees In India: আশঙ্কাই সত্যি হল। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ট্যুইটারের ছাঁটাইয়ের প্রভাব পড়ল ভারতেও। দেশে  ৯০ শতাংশ কর্মীকে সরিয়ে দিল ট্যুইটার। এলন মাস্ক ট্যুইটার কেনার পরই কোপ পড়ল কর্মীদের ওপর।

Twitter Lays Off: পরিসংখ্যান বলছে, ট্যুইটারের প্রায় ২০০ কর্মী ভারতে কাজ করছিলেন, যার মধ্যে ৯০ শতাংশ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই ছাঁটাইয়ের পরে, ভারতে মাত্র কিছু কর্মচারী অবশিষ্ট রয়েছে। সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারে ট্যুইটার কেনেন ধনকুবের এলন মাস্ক। কোম্পানির সিইও পরাগ আগরওয়াল সহ আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন তিনি। কোম্পানি কেনার পরই বিশ্বব্যাপী কর্মীদের ছাঁটাই করার পরিকল্পনা ঘোষণা করেন ট্যুইটারের নতুন মালিক। ভারতে ট্যুইটার যে কর্মচারীদের বরখাস্ত করেছে তাদের প্রায় ৭০ শতাংশ প্রোডাক্ট ও বাকিরা ইঞ্জিনিয়ারিং টিমে ছিলেন। 

Twitter Lays Off: এখন কত কর্মী ট্যুইটারে ?
এর বাইরে মার্কেটিং, পাবলিক পলিসি ও কর্পোরেট কমিউনিকেশন টিম থেকেও অনেককে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ট্যুইটার সান ফ্রান্সিসকোতে সদর দফতর, বিশ্বব্যাপী তার অর্ধেক কর্মীকে বরখাস্ত করেছে । এখন কোম্পানির মোট কর্মী সংখ্যা ৩,৭০০-তে নেমে এসেছে।

Twitter Lays Off: কর্মীদের ইমেল পাঠানো হয়েছে আগেই
শুক্রবার ছাঁটাই হবে বলে কোম্পানি কর্মীদের একটি মেইল ​​পাঠিয়েছে। যদিও ভারতে প্রায় পুরো দলকেই সরিয়ে দেওয়া হয়েছে। টুইটারের মালিক হওয়ার সঙ্গে সঙ্গেই, মাস্ক প্রথমে ৪ জন বড় কর্মকর্তাকে একটি ইমেল পাঠিয়ে সরিয়ে দেন। এর মধ্যে ছিলেন কোম্পানির সিইও পরাগ আগরওয়াল। টুইটার থেকে কর্মীদের পাঠানো মেইলে বলা হয়েছে, টুইটারকে আরও সুস্থ্য করে তুলতে আমরা বিশ্বব্যাপী কর্মী সংখ্যা কমানোর কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চলেছি।

Twitter Lays Off:ভারতে হিমশিম খাবে ট্যুইটার
প্রশ্ন উঠছে,এত কর্মী কমিয়ে কীভাবে ভারতে কোম্পানি চালাবে ট্যুইটার। মূলত,  রাজনৈতিক পোস্টের ভিড় থাকায় দেশে ট্যুইটার নিয়ন্ত্রণ একটা বড় কাজ।  যেখানে রাজনৈতিক দল ও নেতারা একে অপরকে প্রতিদিন দোষারোপ করে। যার জেরে নিত্যদিন বেশিরভাগ বিভ্রান্তিকর তথ্য টুইটারে পোস্ট করা হয়। এবার যা সামলাতে হিমশিম খেতে হবে কোম্পানির কর্মীদের। কীভাবে এই বিশাল কাজ কম কর্মীদের নিয়ে সম্ভব হবে, তা এখনও স্পষ্ট করেনি ট্যুইটার। এখানে বহু ভাষায় একে অপরের সঙ্গে যোগাযোগ করে দেশবাসী । টুইটারের বর্তমানে ভারতে ৩টি অফিস রয়েছে, যা রাজধানী দিল্লি, মুম্বই ও ব্যাঙ্গালোরে অবস্থিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget