এক্সপ্লোর

Twitter Blue Subscription: ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ বাড়ছে, কাদের দিতে হবে অতিরিক্ত টাকা?

Twitter: অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে এই মাইক্রোব্লগিং মাধ্যমে।

Twitter Blue: ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের (Twitter Blue Subscription) খরচ বাড়তে চলেছে আইফোন অ্যাপ ব্যবহারকারীদের জন্য। জানা গিয়েছ, ৭.৯৯ ডলার থেকে বাড়িয়ে ট্যুইটার ব্লু- এর খরচ করা হবে ১১ ডলার। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপেলের অ্যাপ স্টোরে ট্যুইটার অ্যাপ রাখতে হলে ৩০ শতাংশ অ্যাপ স্টোর (Apple App Store) ফি দেওয়ার কথা বলা হয়েছে। আর তার জন্যই ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্ক প্রিমিয়াম ব্লু সাবস্ক্রিপশনের খরচ অ্যাপেল ইউজারদের জন্য বাড়াতে চাইছেন বলে মনে করছেন অনেকে। এর আগে ২৯ নভেম্বর ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। এরপর ২ ডিসেম্বর লঞ্চ হওয়ার কথা ছিল ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। কিন্তু তাও হয়নি। 

অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে এই মাইক্রোব্লগিং মাধ্যমে। সেই সময়ে ট্যুইটারের এই ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হয়েছিল নির্দিষ্ট কিছু দেশে। তবে অনেক স্প্যাম প্রোফাইল ব্লু ব্যাজ পেয়ে যাওয়ার পর ট্যুইটার এই ফিচার বন্ধ করে দেয়। কারণ এই ফিচার আরও উন্নত করার প্রয়োজন ছিল। প্রথমে শোনা গিয়েছিল মাসিক ৮ ডলারের বিনিময়ে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন ইউজাররা। ভারতে এখনও এই ফিচার চালু হয়নি। 

ইলন মাস্ক যে ট্যুইটার ব্লু আসতে চলেছে গোল্ড, গ্রে এবং ব্লু চেক মার্ক সমেত। গোল্ড চেক মার্ক দেওয়া হবে বিভিন্ন কোম্পানির জন্য। গ্রে চেক মার্ক থাকবে সরকারি অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর ব্লু চেক মার্ক থাকবে সাধারণ ইউজারদের জন্য। সেই দলে তারকাও থাকতে পারেন। এইসব চেক মার্ক অ্যাক্টিভেট হওয়ার আগে সমস্ত ভেরিফায়েড অ্যাকাউন্টকে ম্যানুয়ালি অথেনটিকেটেড করা হবে। ভারতে কবে ট্যুইটারের এই সার্ভিস চালু হবে এবং তার খরচ কত, নিশ্চিত ভাবে সেকথা জানা যায়নি। 

অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে ট্যুইটার অ্যাপ সরিয়ে নিতে বলা হয়েছে গত কয়েকদিনে এইসব তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। তবে এবার ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk) নিজেই ট্যুইট করে জানিয়েছেন সমস্তটাই একটাই ভুল বোঝাবুঝি ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপেলের সিইও টিম কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইলন মাস্ক। তারপরেই ট্যুইটারের নতুন মালিক জানিয়েছেন, অ্যাপেল অ্যাপ স্টোর থেকে কখনই ট্যুইটার অ্যাপ সরিয়ে দেওয়া হবে না, এই ব্যাপারে টিম কুক তাঁকে আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে সবটাই একটাই ভুল বোঝাবুঝি ছিল যা মিটে গিয়েছে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, এবার থেকে নিজের অবতার তৈরি করতে পারবেন ইউজাররা

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget