এক্সপ্লোর

Whatsapp Avatars: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, এবার থেকে নিজের অবতার তৈরি করতে পারবেন ইউজাররা

Whatsapp: এবার থেকে চ্যাটে নিজের অবতার স্টিকার হিসেবে ব্যবহার করতে পারবেন ইউজাররা।

Whatsapp Avatar: হোয়াটসঅ্যাপে ইউজারদের জন্য চালু হয়েছে নতুন ফিচার (Whatsapp Features)। ইউজাররা এবার থেকে নিজেদের অবতার তৈরি করতে পারবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজাররা যাতে নিজেদের আবেগ, অভিব্যক্তি আরও ভালভাবে বোঝাতে পারেন, তার জন্যই এই অবতার (Whatsapp Avatar) তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, এই মেসেজিং অ্যাপে নিজেদের অবতার তৈরি করার পাশাপাশি হোয়াটসঅ্যাপ প্রদত্ত ৩৬টি কাস্টম স্টিকারও ব্যবহারও করতে পারবেন ইউজাররা। একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, অবতার বানানোর জন্য আগামী দিনে আরও কিছু স্টাইল যুক্ত করবে তারা। সেই তালিকায় থাকবে লাইটিং, শেডিং, হেয়ার স্টাইল টেক্সচার এবং আরও অনেক কিছু। আপাতত এই আপডেট হোয়ায়টসঅ্যাপ চলে এরকম সমস্ত ডিভাইসে চালু করে দিয়েছে কর্তৃপক্ষ। এর থেকে অনুমান করা যাচ্ছে, এই ফিচার আগামী দিনে খুব তাড়াতাড়ি সব ইউজারদের উপলব্ধ হবে। মেটা- র সিইও মার্ক জুকেরবার্গও ফেসবুকে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে তারা অবতার নিয়ে আসছেন। এবার থেকে চ্যাটে নিজের অবতার স্টিকার হিসেবে ব্যবহার করতে পারবেন ইউজাররা। সমস্ত অ্যাপে খুব তাড়াতাড়ি আরও স্টাইল আসতে চলেছে। 

হোয়াটসঅ্যাপের অবতার কি প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করা যাবে?

হোয়াটসঅ্যাপ ইউজারদেরকে তাদের অবতার প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে দেবে। অর্থাৎ প্রোফাইল পিকচার বা ডিপি-তে ইউজার তার অবতার ব্যবহার করতে পারবেন। 

বহু প্রতীক্ষার পর অবশেষে সুখবর হাজির হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে দুটো নতুন ফিচার (Whatsapp Features) চালু হতে চলেছে। হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে পিকচার ইন পিকচার মোড (Picture in Picture Mode)। জানা গিয়েছে, আইওএস বিটা (iOS Beta) ভার্সানে এই ফিচার চালু হবে। এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন, অন্যান্য অ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। এর মধ্যেই কিছু সংখ্যক আইওএস বিটা টেস্টার এই ফিচার দেখতে পেয়েছেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে খবর, যেসমস্ত ইউজার হোয়াটসঅ্যাপের লেটেস্ট iOS 22.24.0.79 বিটা ভার্সান আপডেট করেছেন, তাঁদের মধ্যে অনেকেই এই পিকচার ইন পিকচার ফিচার দেখতে পেয়েছেন। আগামী দিনে অন্যান্য সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হবে। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের ভিডিও কলের জন্য এই পিকচার ইন পিকচার মোড অ্যান্ড্রয়েড ভার্সানে চালু রয়েছে। এবার আইওএস ভার্সানে চালু হওয়ার পালা। 

এর পাশাপাশি শোনা গিয়েছে ইমোজি নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা গিয়েছে, নতুন ২১টি ইমোজি লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর পাশাপাশি ৮টি ইমোজি নতুন করে ডিজাইন করে আপডেটও করেছে তারা। হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সান যা প্লে স্টোরে উপলব্ধ সেখানে এই ইমোজি আপডেট পাওয়া যাবে। 

আরও পড়ুন- এখনই নাথিং ফোন ২ লঞ্চের সম্ভাবনা নেই, জানালেন খোদ সংস্থার সিইও

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget