এক্সপ্লোর

Upcoming Smartphones: অগস্ট মাসে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে? রইল তালিকা

Smartphones: স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের এই নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। এই ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।

Upcoming Smartphones: অগস্ট মাসে ভারতে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ নতুন স্মার্টফোন (Smartphones)। একাধিক কোম্পানি তাদের ফোন এই মাসের শুরুর দিকেই লঞ্চ করতে চলেছে ভারতে। এই তালিকায় রয়েছে মোটোরোলা, রেডমি, স্যামসাং, আইকিউওও এবং আরও অনেক সংস্থা। অগস্ট মাসে কোন কোন ফোন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে, রইল তার তালিকা।

মোটোরোলা জি১৪- পয়লা অগস্ট এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, মোটো জি১৪ ফোনের দাম ১০ থেকে ১১ হাজার টাকার মধ্যে শুরু হবে। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন। মোটো জি১৪ ফোন একটি IP52 রেটিং যুক্ত dust and water resistance ডিভাইস হতে চলেছে অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন নষ্ট হবে না। মোটো জি১৩ ফোনের সাকসেসর হিসেবে আসতে চলেছে নতুন ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, মোটো জি১৩ ফোন লঞ্চ হয়েছিল ৯৯৯৯ টাকায়। 

রেডমি ১২- মোটো জি১৪- র মতো অগস্টের পয়লা তারিখেই লঞ্চ হতে চলেছে রেডমি ১২ ৫জি ফোন। বলা হচ্ছে এতদিন রেডমি যত ফোন লঞ্চ করেছে তার মধ্যে আসন্ন ফোনেই সবচেয়ে বড় ডিসপ্লে থাকতে চলেছে। কার্ভড ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। ক্রিস্টাল গ্লাস ডিজাইন থাকারও সম্ভাবনা রয়েছে। ওই একই দিনে রেডমি ১২ ৪জি ফোনও লঞ্চ হতে পারে। রেডমি ১২ ফোনের ৪জি মডেলে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। এই ফোনে একটি MediaTek G88 প্রসেসর থাকার কথা রয়েছে। এর সঙ্গে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এফ৩৪- স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের এই নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। এই ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শক্তিশালী ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। 

ইনফিনিক্স জিটি ১০ প্রো- ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স জিটি ১০ প্রো ফোন। আগামী ৩ অগস্ট এই ফোন লঞ্চ হবে দেশে। এই ফোনের বাক্সেই থাকতে চলেছে এই আধুনিক ফিচার, যার সাহায্যে ইউজাররা ফোনের বাক্সকেই স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে এই ব্যাপারে বিশদে কিছু জানায়নি ইনফিনিক্স সংস্থা। অর্থাৎ কীভাবে ফোনের বাক্স স্পিকার হিসেবে কাজ করবে তা জানা যায়নি। নাথিং ফোন ২- এর আদলে এই ফোনের ডিজাইন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই গেমিং স্মার্টফোনে ইনফিনিক্স সংস্থা ইউনিক ডিজাইনের ব্যাক প্যানেল রাখতে চলেছে বলে সূত্রের খবর। ইনফিনিক্সের আসন্ন গেমিং ফোনে Glyph Interface design এবং তার সঙ্গে LED লাইটের স্ট্রিপ থাকার সম্ভাবনা রয়েছে।

আইকিউওও জেড৭ প্রো- এই ফোনও অগস্ট মাসেই ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। দাম হতে পারে ২৫ হাজার টাকার আশপাশে। ফোন লঞ্চের নির্দিষ্ট দিন বা ফোনের সঠিক দাম কিছুই এখনও জানা যায়নি। 

আরও পড়ুন- ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে দু'টি নতুন স্মার্টফোন, থাকতে চলেছে তাক লাগানো ফিচারও

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget