এক্সপ্লোর

Smartphones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে দু'টি নতুন স্মার্টফোন, থাকতে চলেছে তাক লাগানো ফিচারও

Upcoming Smartphones in India: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এম৬ প্রো ৫জি এবং ওপ্পো এ৭৮ ৪জি- এই দুই ফোন। যদিও লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও।

Smartphones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে বেশ কয়েকটি স্মার্টফোন। এখনও এইসব ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ যদিও জানা যায়নি। তবে এইসব ফোন যে দেশে লঞ্চ হবে সেটা নিশ্চিত ভাবে জানা গিয়েছে। এই তালিকায় কোন কোন ফোন রয়েছে দেখে নেওয়া যাক।

পোকো এম৬ প্রো ৫জি- পোকো সংস্থার ফোন ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। সম্প্রতি ভারতে প্রথম ইয়ারবাডসও লঞ্চ করেছে এই কোম্পানি। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি আর একটি ৫জি ফোনও এ দেশে লঞ্চের পরিকল্পনা রয়েছে পোকো সংস্থার। এবার লঞ্চ হতে চলেছে পোকো এম৬ প্রো ৫জি মডেল। শোনা যাচ্ছে, পোকো এম৪ প্রো ৫জি মডেলের সাকসেসর হিসেবে এই নতুন ফোন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ। পোকো ইন্ডিয়ার প্রধান হিমাংশু প্রধান সম্প্রতি ট্যুইট করে এই ফোনের ভারতে আগমন সম্পর্কে ঘোষণা করেছেন। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। কার্ভড প্যানেল, আয়তাকার রেয়ার ক্যামেরা মডিউল, ডুয়াল টোন- এইসব ফিচার থাকতে পারে পোকো এম৬ প্রো ৫জি ফোনে। 

ওপ্পো এ৭৮ ৪জি- ওপ্পো সংস্থার এই নতুন ৪জি ফোনও ভারতে লঞ্চ হতে চলেছে বলে জানা গিয়েছে। যদিও লঞ্চের নির্দিষ্ট দিন এখনও জানা যায়নি। প্রসঙ্গত জুলাই মাসে ইন্দোনেশিয়াতে এই ফোন লঞ্চ হয়েছে। এবার ভারতের পালা।  অনুমান, ইন্দোনেশিয়ায় লঞ্চ হওয়া ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের অনেক মিল থাকবে। সি-গ্রিন রঙে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো এ৭৮ ৪জি ফোন। এই ফোনেও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনের ব্যাক প্যানেলে গোলাকার দুটো ক্যামেরা মডিউল থাকতে পারে। ভারতে এই ফোনের দাম ২০ হাজার টাকার আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। ওপ্পো 'এ' সিরিজের আসন্ন ফোনে ৬.৪৩ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। এই ফোন পরিচালিত হতে পারে Android 13-based ColorOS 13.1 out-of-the-box - এর সাহায্যে। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম থাকতে পারে যা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও থাকতে পারে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে ওপ্পো এ৭৮ ৪জি ফোনে। 

আরও পড়ুন- কবে শুরু হচ্ছে Amazon Great Freedom Festival Sale 2023? এবার কী কী চমক থাকছে ক্রেতাদের জন্য?

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget