এক্সপ্লোর

Upcoming Smartphones: জুন মাসে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে? দেখে নিন তালিকা

Smartphones: ভিভো সংস্থার এই ফোল্ডেবল ফোন আগামী ৬ জুন লঞ্চ হতে চলেছে ভারতে। এর আগে চিনে এই ফোন লঞ্চ করেছে ভিভো সংস্থা। অন্যদিকে ওয়ানপ্লাস ১২ ফোনের একটি নতুন রঙের মডেল লঞ্চ হতে চলেছে।

Upcoming Smartphones: জুন মাসেও এবছরের অন্যান্য মাসগুলির মতো একগুচ্ছ নতুন ফোন (Smartphones) লঞ্চ হতে চলেছে ভারতে। সেই তালিকায় কোন সংস্থা কোন মডেল রয়েছে দেখে নেওয়া যাক। মে মাসে ভারতে বেশ কয়েকটি বাজেট ফোন (Budget Phone) লঞ্চ হয়েছে। এগুলির দাম ১০ হাজার টাকার কম। সেই তালিকায় রয়েছে মোটো জি০৪এস (MOto G04s) ফোন, লাভা ইয়ুভা ৫জি (Lava Yuva 5G) ফোন। এবার দেখে নেওয়া যাক জুন মাসে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

ভিভো ফোল্ড ৩ প্রো 

ভিভো সংস্থার এই ফোল্ডেবল ফোন আগামী ৬ জুন লঞ্চ হতে চলেছে ভারতে। এর আগে চিনে এই ফোন লঞ্চ করেছে ভিভো সংস্থা। ভিভো ফোল্ড ৩ প্রো ফোনে থাকতে চলেছে ৮.০৩ ইঞ্চির মেন ডিসপ্লে এবং ৬.৫৩ ইঞ্চির সেকেন্ডারি বা কভার ডিসপ্লে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর রয়েছে। এছাড়া রয়েছে ৫৭০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর এবং ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে। ভিভো ফোল্ড ৩ প্রো ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম আউট অফ দ্য বক্সের সাহায্যে। 

ওয়ানপ্লাস ১২ গ্লেসিয়ার হোয়াইট 

ওয়ানপ্লাস ১২ ফোন ভারতে আগেই লঞ্চ হয়েছিল। এবার লঞ্চ হতে চলেছে তারই একটি নতুন রঙের মডেল। হিমবাহের মতো ধবধবে সাদা রঙে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১২ ফোন। এই মডেলের নাম গ্লেসিয়ার হোয়াইট। ওয়ানপ্লাস ১২ ফোনের নতুন গ্লেসিয়ার হোয়াইট ভ্যারিয়েন্টে আগের মডেলের মতোই থাকবে ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি একটি LTPO AMOLED ডিসপ্লে হতে চলেছে। এছাড়াও ট্রিপল রেয়রা ক্যামেরা ইউনিট থাকবে ওয়ানপ্লাস ১২ ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসরের সঙ্গে থাকবে একটি ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। এছাড়াও ওয়ানপ্লাসের এই ফোনে থাকবে ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হবে ওয়ানপ্লাস ফোনের গ্লেসিয়ার হোয়াইট ভ্যারিয়েন্ট।  

ভারতে প্রথমবার সিনেম্যাটিক ভিশনের ফোন লঞ্চ করতে চলেছে শাওমি 

দেশে লঞ্চ হবে প্রথম শাওমি সিভি ফোন। ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ সিভি মডেল। এই ফোন আগামী ১২ জুন লঞ্চ হবে ভারতে। আর শাওমি ১৪ সিভি ফোন আসলে চিনে লঞ্চ হওয়া শাওমি সিভি ৪ প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। 

ভারতে আসতে চলেছে Honor ২০০ সিরিজ 

আগামী ১২ জুন Honor ২০০ সিরিজ লঞ্চ হবে গ্লোবাল মার্কেটে। ওইদিন প্যারিসে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে। অনুমান একই দিনে ভারতেও লঞ্চ হবে Honor ২০০ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে ভ্যানিলা মডেল Honor ২০০ এবং Honor ২০০ প্রো- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। কিছু সূত্র মারফত শোনা যাচ্ছে শুধু Honor ২০০ ফোনও ভারতে লঞ্চ হতে পারে। যদিও Honor সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।

ওপ্পো এফ২৭ প্রো- এই ফোনও লঞ্চ হতে ভারতে। জুন মাসের মাঝামাঝি সময়ে কিংবা শেষের দিকে ওপ্পো সংস্থার এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াট্রা রেজিসট্যান্ট ডিভাইস হিসেবে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে এই ফোন চিনে লঞ্চ হওয়া ওপ্পো সংস্থার কোনও একটি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে নতুন নাম নিয়ে ভারতে লঞ্চ হতে পারে। 

এছাড়াও রেডমি ১২ সিরিজের সাকসেসর হিসেবে রেডমি ১৩ সিরিজও এই জুন মাসেই ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। বিশদে কিছু জানা যায়নি এই স্মার্টফোন সিরিজ সম্পর্কে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে 'ফেভারিটস' চ্যাট ফিল্টার, কী কী সুবিধা পাবেন ইউজাররা? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget