এক্সপ্লোর

Vivo Smartphones: ভারতে কবে লঞ্চ হতে চলেছে ভিভো-র নতুন ৫জি ফোন? কী কী ফিচার থাকতে পারে?

Vivo Y58 5G: এই ফোনে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ডুয়াল স্পিকার থাকতে পারে এই ফোনে। এছাড়াও পেতে পারেন ফাস্ট চার্জিং সাপোর্ট।

Vivo Smartphones: ভারতে ভিভো সংস্থা নতুন ফোন (Vivo Phone) লঞ্চ করতে চলেছে একথা আগেই শোনা যাচ্ছিল। এবার প্রকাশ্যে এল দিনক্ষণ। ভিভো ওয়াই সিরিজের ৫জি ফোন (Vivo Y Series 5G Phone), ভিভো ওয়াই৫৮ ৫জি (Vivo Y58 5G) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ২০ জুন এই ফোন দেশে লঞ্চ হবে বলে জানিয়েছে ভিভো সংস্থা। দুটো রঙে ভারতে লঞ্চ হবে ভিভো ওয়াই৫৮ ৫জি ফোন। জানা গিয়েছে, এই ফোনের রেয়ার প্যানেলে থাকতে চলেছে গোলাকার ক্যামেরা মডিউল। দুটো ক্যামেরা সেনসর থাকবে সেখানে। অর্থাৎ ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। এছাড়াও ভিভো সংস্থার ওয়াই সিরিজের আসন্ন ৫জি ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকার কথা রয়েছে। এর পাশাপাশি থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

কেমন হতে পারে ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনের ডিজাইন 

ভিভো সংস্থার প্রকাশ করা টিজার ইমেজ থেকে দেখা যাচ্ছে এই ফোন দুটো রঙে এবং ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট নিয়ে ভারতে লঞ্চ হতে পারে। ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে গোলাকার রেয়ার ক্যামেরা মডিউলে পাশে থাকতে চলেছে একটি এলইডি ফ্ল্যাশ এবং একটি রিং ফ্ল্যাশ। এই ডিজাইন অনেকটা ভিভো ওয়াই২০০টি ফোনের মতো। কালো এবং নীল রঙে ভিভো ওয়াই২০০টি লঞ্চ হয়েছিল। এই শেডেই ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই৫৮ ৫জি ফোন। 

ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন 

  • এই ফোনে প্রসেসরের সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে। এই র‍্যামের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে বাড়ানো যাবে র‍্যামের পরিমাণ। অর্থাৎ এক্সটেনডেড র‍্যাম সাপোর্ট থাকতে পারে ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের শুটার থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এই ফোনে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • ডুয়াল স্পিকার থাকতে পারে এই ফোনে। এছাড়াও পেতে পারেন ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে ফোনের সাইডের অংশে। 
  • ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে ৭.৯৯ মিলিমিটার পুরু হতে পারে। আর এই ফোনের ওজন হতে পারে প্রায় ১৯৯ গ্রাম। 

আরও পড়ুন- প্রথমবার ট্যাব লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স, দাম থাকতে পারে সাধ্যের মধ্যেই, ফিচারে কী কী চমক থাকতে চলেছে? 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget