এক্সপ্লোর

Vivo Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩এক্স ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে এই মডেলে?

Vivo T3x 5G: ভারতে ভিভো টি৩এক্স ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে। শোনা যাচ্ছে ১৯ থেকে ২২ এপ্রিলের মধ্যে ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। 

Vivo Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো- র নতুন ফোন (Vivo Smartphone)। এবার ভিভো 'টি' সিরিজের (Vivo T Series Phone) একটি ফোন লঞ্চ হতে চলেছে দেশে। এটি একটি ৫জি মডেল (5G Phone) হবে। জানা গিয়েছে, ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে ভিভো টি৩এক্স ৫জি (Vivo T3x 5G) ফোন। এই ফোন লঞ্চ হতে চলেছে ভিভো টি২এক্স ৫জি (Vivo T2x 5G) ফোনের সাকসেসর হিসেবে। গত বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো টি২এক্স ৫জি ফোনটি। তার এক বছরের মাথায় সাকসেসর মডেল হিসেবে ভারতে আসছে ভিভো টি৩এক্স ৫জি ফোন। ভিভো ইন্ডিয়া এক্স মাধ্যমে ঘোষণা করেছে এই ফোন ভারতে খুব দ্রুত লঞ্চ হবে। আর দেশে লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে তা বোঝা গিয়েছে কারণ এই ই-কমার্স সংস্থায় ওই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। তবে ভিভো টি৩এক্স ৫জি ফোন কবে ভারতে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। নতুন ফোনের রেয়ার প্যানেলে ইউজারদের জন্য ভিভো রেখেছে গ্লসি ফিনিশ এবং চিকচিক করবে এমন লাল রঙের ছোঁয়া। যে অফিশিয়াল টিজার প্রকাশ্যে এসেছে সেখানে ভিভো টি৩এক্স ফোনের রেয়ার প্যানেলের এই ডিজাইন দেখা গিয়েছে। এবছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৩ ৫জি ফোন। সেই লাইনআপেই যুক্ত হবে ভিভো টি৩এক্স ৫জি ফোন। শোনা যাচ্ছে ১৯ থেকে ২২ এপ্রিলের মধ্যে ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। 

ভিভো টি৩এক্স ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে 

  • বড় আকার-আয়তনের গোলাকার ক্যামেরা মডিউল থাকতে পারে এই ফোনের ব্যাক প্যানেলে। সঙ্গে থাকবে একটি গোল্ডেন রিং। 
  • এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। ক্যামেরা সেনসরের সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট দেখা যাবে এই ফোনে।
  • ফোনের ডানদিকের সাইডের অংশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। 
  • ভারতে ভিভো টি৩এক্স ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে।
  • এই ফোনে একটি ৪এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট থাকতে পারে। আগে শোনা গিয়েছিল এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট থাকতে পারে। তবে এখনও প্রসেসর কী থাকবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। 
  • এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। 
  • এছাড়াও থাকতে পারে ডুয়াল স্টিরিও স্পিকার। তার সঙ্গে অডিও বুস্টার সাপোর্ট যুক্ত থাকতে পারে।

আরও পড়ুন- ভারতে আসছে রিয়েলমি পি সিরিজের ফোন, কোন কোন মডেল কবে লঞ্চ হতে চলেছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget