এক্সপ্লোর

Vivo T3x 5G: ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকবে ভিভো টি৩এক্স ৫জি ফোনে, এই মডেল হতে চলেছে 'স্লিমেস্ট ফোন'

Vivo Smartphones: ভিভো টি৩এক্স ৫জি ফোনের দাম ভারতে ১৭ হাজার টাকার কমেই শুরু হবে বলে শোনা গিয়েছে।

Vivo T3x 5G: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩এক্স ৫জি ফোন। আগামী ১৭ এপ্রিল এই ফোন দেশে লঞ্চ হতে চলেছে। ভিভো টি২এক্স ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে এই নতুন মডেল। আনুষ্ঠানিক লঞ্চের আগে এবার ভিভো সংস্থাই তাদের আসন্ন ফোনের ব্যাটারি স্পেসিফিকেশন নিশ্চিত করেছে। জানা গিয়েছে, ভিভো টি৩এক্স ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এক্স মাধ্যমে ভিভো ইন্ডিয়ার তরফে একটি টিজার ভিডিও শেয়ার করে এই তথ্য প্রকাশ করেছে ভিভো সংস্থা। ভিভো টি৩এক্স ৫জি ফোনের ডিজাইন এবং রঙের অপশন আগেই নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি এই ফোনের প্রসেসর সম্পর্কেও জানা গিয়েছে। এর পাশাপাশি ফোনের দাম সম্পর্কেও আভাস দিয়েছে ভিভো কর্তৃপক্ষ। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। 

 

 

বলা হচ্ছে, ভিভো টি৩এক্স ৫জি ফোন সেগমেন্টের স্লিমেস্ট অর্থাৎ সরু ফোন হতে চলেছে। ৭.৯৯ মিলিমিটার পুরু হতে চলেছে ফোনের নীচের অংশ। এই স্মার্টফোনের দাম ১৭ হাজার টাকার মধ্যে শুরু হতে চলেছে ভারতে, এমনটাই শোনা গিয়েছে। অন্যদিকে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার মাইক্রোসাইটে বলা হয়েছিল যে ভারতে ১৫ হাজার টাকার মধ্যে লঞ্চ হবে ভিভো টি৩এক্স ৫জি ফোন। বিভিন্ন র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হবে দেশে। অনুমান সেগুলির দাম হবে ১৪ হাজার টাকা থেকে ১৭ হাজার টাকার মধ্যে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভিভো টি৩এক্স ৫জি ফোনের একটি ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হবে এই আভাস আগেই পাওয়া গিয়েছে ফ্লিপকার্টের মাইক্রোসাইটে। 

ভিভোর আসন্ন এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাকবে। এছাড়াও থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং দুটো রং সেলেস্টিয়াল গ্রিন ও ক্রিমসন রেড, এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে ভিভো টি৩এক্স ৫জি ফোন। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ শুটার এবং এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকার সম্ভবনা রয়েছে। এই ফোনে ৪৪ ওয়াটের ওয়্যারড ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট থাকতে পারে। ভিভো টি৩এক্স ৫জি ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে চলেছে। আগে শোনা গিয়েছিল এই ফোনে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। অনবোর্ড স্টোরেজের পরিমাণ থাকতে পারে ১২৮ জিবি। 

আরও পড়ুন- বিশ্বের প্রথম 'ফুল লেভেল ওয়াটারপ্রুফ' ফোন ওপ্পো এ৩ প্রো, কী কী ফিচার রয়েছে এই ডিভাইসে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget