এক্সপ্লোর

Oppo A3 Pro: বিশ্বের প্রথম 'ফুল লেভেল ওয়াটারপ্রুফ' ফোন ওপ্পো এ৩ প্রো, কী কী ফিচার রয়েছে এই ডিভাইসে?

Oppo Smartphones: আপাতত চিনে লঞ্চ হয়েছে ওপ্পো এ৩ প্রো ফোন। আগামী দিনে ভারতেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও।

Oppo A3 Pro: চিনে লঞ্চ হয়েছে ওপ্পো এ৩ প্রো (Oppo A3 Pro) ফোন। বলা হচ্ছে, এটি বিশ্বের প্রথম ফুল লেভেল ওয়াটারপ্রুফ (Full Level Waterproof Phone)  ফোন। ওপ্পো সংস্থার এই ফোনে আইপি৬৯, আইপি৬৮ এবং আইপ৬৬ সার্টিফিকেশন রয়েছে। শোনা গিয়েছে, ভারতেও এই ফোন দ্রুত লঞ্চ হতে পারে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। আর ওপ্পো (Oppo Smartphones) সংস্থাও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি ভারতে ওপ্পো এ৩ প্রো ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে। চিনে এই ফোন লঞ্চ হয়েছে ওপ্পো এ২ প্রো ফোনের সাকসেসর মডেল হিসেবে। জানা গিয়েছে, নতুন ওপ্পো এ৩ প্রো ফোনের ফ্রন্ট এবং ব্যাক সারফেস, দু'ক্ষেত্রেই রয়েছে শক্তপোক্ত কাচের প্যানেল। এর পাশাপাশি শোনা যাচ্ছে একটি বিখ্যাত সুইস সংস্থা ওপ্পো এ৩ প্রো ফোনের ড্রপ রেজিসট্যান্ট টেস্ট করেছিল। সেখানে ওপ্পোর এই ফোন ফাইভ স্টার পেয়েছে। 

ওপ্পো এ৩ প্রো ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নেওয়া যাক 

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ এবং ওপ্পো সংস্থার ColorOS 14- এর সাপোর্টে।
  • ৬.৭ ইঞ্চির ফুল এচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED কার্ভড স্ক্রিন রয়েছে ওপ্পো এ৩ প্রো ফোনে। এর উপরে রয়েছে Gorilla Glass Victus 2 প্রোটেকশন।
  • ৩৬০ ডিগ্রি অ্যান্টি ফল বডি সার্টিফিকেশন রয়েছে এই ফোন, এমনই দাবি ওপ্পো সংস্থার। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে ওপ্পো এ৩ প্রো ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • ওপ্পপ এ৩ প্রো ফোনে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। কানেক্টিভিটি হিসেবে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট রয়েছে। এছাড়াও বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ই-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 
  • এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ওয়াটার রেজিসট্যান্ট হওয়ার সঙ্গে সঙ্গে এই ফোন ডাস্ট রেজিসট্যান্ট। 

আরও পড়ুন- ১৫ হাজারের মধ্যে ৫জি ফোন কিনবেন ভাবছেন? নজর রাখুন অ্যামাজনে, কোন কোন মডেল পাবেন? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget