এক্সপ্লোর

Vivo T3x 5G: ভারতে কী কী রঙে লঞ্চ হবে ভিভো টি৩এক্স ফোন, কোন প্রসেসরই বা থাকবে? লঞ্চের আগেই জানাল সংস্থা

Vivo Smartphones: ভিভো সংস্থা জানিয়েছে, এই ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যেই হবে ভারতে। আগামী ১৫ এপ্রিল প্রকাশ্যে আসবে ভিভো টি৩এক্স ৫জি ফোনের ব্যাটারি ফিচার। এই ফোনে থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট।

Vivo T3x 5G: ভারতে ভিভো টি৩এক্স ৫জি (Vivo T3x 5G) ফোন লঞ্চ হতে চলেছে আগামী ১৭ এপ্রিল। এই ফোন ভারতে লঞ্চ হবে ভিভো টি২এক্স ৫জি (Vivo T2x 5G) ফোনের সাকসেসর মডেল হিসেবে। আনুষ্ঠানিক লঞ্চের আগে ভিভো টি৩এক্স ৫জি ফোনের ডিজাইন এবং দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। এর পাশাপাশি এই ফোন (Vivo Smartphone) কী কী রঙে ভারতে লঞ্চ হবে এবং কোন প্রসেসর থাকবে তা নিশ্চিত ভাবে জানা গিয়েছে সম্প্রতি। গতবছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসের ভিভো টি২এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। তার এক বছরের মাথায় সাকসেসর মডেল ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। 

ভিভো 'টি' সিরিজের নতুন ৫জি ফোনে কী প্রসেসর থাকতে চলেছে এবং এই ফোন কী কী রঙে দেশে লঞ্চ হবে 

জানা গিয়েছে, ভিভো টি৩এক্স ৫জি ফোনে কোয়ালকমের ৪ এনএম অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাকবে। এছাড়াও জানা গিয়েছে, এই ফোন সেলেস্টিয়াল গ্রিন এবং ক্রিমসন রেড- এই দুই রঙের শেডে লঞ্চ হবে ভারতে। 

ভারতে ভিভো টি৩এক্স ফোনের দাম কেমন হতে পারে 

ভিভো সংস্থা জানিয়েছে, এই ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যেই হবে ভারতে। আগামী ১৫ এপ্রিল প্রকাশ্যে আসবে ভিভো টি৩এক্স ৫জি ফোনের ব্যাটারি ফিচার। এছাড়াও জানা গিয়েছে, এই ফোনে থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। একটি বড় আকারের গোলাকার ক্যামেরা মডিউলের মধ্যে সাজানো থাকবে দুটো ক্যামেরা সেনসর। 

ভিভো টি৩এক্স ৫জি ফোন সম্পর্কে এর মধ্যে আর কী কী তথ্য জানা গিয়েছে 

  • এই ফোন লঞ্চ হতে পারে ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম নিয়ে। অর্থাৎ তিনটি আলাদা র‍্যাম ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকবে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ।
  • ভিভো টি৩এক্স ৫জি ফোনে ৬.৭২ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেনসর থাকবে। ফোনের ডিসপ্লের উপর থাকবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • শোনা গিয়েছে, ভিভো টি৩এক্স ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৪৪ ওয়াটের ওয়্যারড ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। যদিও নিশ্চিত ভাবে কিছু ঘোষণা করেনি ভিভো সংস্থা।
  • ভিভো টি৩এক্স ৫জি ফোন একটি IP64 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। ফোনের সাইডের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকবে। এই ফোন ৭.৯৯ মিলিমিটার পুরু হতে চলেছে। আর ওজন হতে পারে ১৯৯ গ্রাম। 

আরও পড়ুন- আইফোনে 'স্পাইওয়্যার' হানা ! ভারত-সহ ৯২ দেশে সতর্কবার্তা পাঠাল অ্যাপেল, কী বিপদ উঁকি দিচ্ছে ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget