এক্সপ্লোর

Vivo V25 5G: ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নিয়ে ভারতে আসছে ভিভো ভি২৫ ৫জি ফোন, কবে লঞ্চ?

Vivo Smartphones: ভিভো ভি২৫ ৫জি ফোন আসলে ভিভো ভি২৫ সিরিজের অন্তর্ভুক্ত হতে চলেছে। এই সিরিজের একটি ফোন ভিভো ভি২৫ প্রো অগস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছে।

Vivo V25 5G: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ‘ভি’ সিরিজের (Vivo V Series) নতুন ফোন ভিভো ভি২৫ ৫জি (Vivo V25 5G)। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে এই ফোন। সম্প্রতি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট দেখা গিয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চের পর ভিভো ভি২৫ ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। ইতিমধ্যেই এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে একনজরে সেগুলো দেখে নেওয়া যাক।

ভিভো ভি২৫ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ভিভো ভি২৫ ফোনে থাকতে পারে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। তার সঙ্গে থাকতে পারে Eye Autofocus ফিচার। এই ফোনে একটি Bokeh Flare Portrait ক্যামেরা পোর্ট্রেট থাকার কোথাও শোনা গিয়েছে।
  • ভিভো ‘ভি’ সিরিজের আসন্ন ফোনে ৮ জিবি র‍্যাম এবং ৮ জিবি Extended RAM ফিচার থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানে সেট করা থাকতে পারে সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে একটি LED ফ্ল্যাশ। ৫জি নেটওয়ার্ক কানেক্টিভিটির সাপোর্ট থাকতে পারে ভিভো ভি২৫ ফোনে।
  • ভিভো ভি২৫ ৫জি ফোনে একটি কালার চেঞ্জিং fluorite AG Glass ডিজাইন থাকতে পারে। ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে তেমনটাই জানা গিয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে, এই ফোনের ইনবিল্ট ৮ জিবি র‍্যামের পরিমাণ আর ও ৮ জিবি বাড়ানো সম্ভব। এক্ষেত্রে ফোনের অব্যবহৃত স্টোরেজ ব্যবহার করা হবে। এই ফিচারকেই বলে এক্সটেন্ডেড র‍্যাম।
  • ভিভো ভি২৫ ৫জি ফোনে একটি টাইপ- সি ইউএসবি পোর্ট, একটি স্পিকার গ্রিল, একটি মাইক্রোফোন এবং একটি সিম ট্রে থাকতে পারে। ফোনের নীচের অংশে এইসব ফিচার দেখা যাবে। এছাড়াও ফোনের ডানদিকের অংশে থাকবে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন।

ভিভো ভি২৫ প্রো 

ভিভো ভি২৫ ৫জি ফোন আসলে ভিভো ভি২৫ সিরিজের অন্তর্ভুক্ত হতে চলেছে। এই সিরিজের একটি ফোন ভিভো ভি২৫ প্রো অগস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনেও রয়েছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল। ভারতে দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ভিভো ভি২৫ প্রো ফোন। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৫,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। Pure Black এবং Sailing Blue- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ভি২৫ প্রো ফোন। 

আরও পড়ুন- এমাসেই ভারতে আসছে ওপ্পোর নতুন স্মার্টফোন সিরিজ, থাকবে 30x Zoom সাপোর্ট, মাইক্রোলেন্স ক্যামেরা

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget