এক্সপ্লোর

Oppo F21s Pro Series: এমাসেই ভারতে আসছে ওপ্পোর নতুন স্মার্টফোন সিরিজ, থাকবে 30x Zoom সাপোর্ট, মাইক্রোলেন্স ক্যামেরা

Oppo: আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ২১এস প্রো স্মার্টফোন সিরিজ। এই স্মার্টফোন সিরিজে দুটো মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে।

Oppo F21s Pro: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ২১এস প্রো (Oppo F21s Pro Series) সিরিজ। আগামী ১৫ সেপ্টেম্বর এই স্মার্টফোন সিরিজ (Smartphone Series) লঞ্চ হবে ভারতে। সম্প্রতি এই ঘোষণা করেছে ওপ্পো সংস্থা। এর পাশাপাশি ওপ্পো (Oppo) কর্তৃপক্ষ এও জানিয়েছে যে তাদের আসন্ন স্মার্টফোন সিরিজের ক্যামেরা সেটআপে ৩০এক্স জুম (30x Zoom) সাপোর্ট থাকবে। শোনা যাচ্ছে, ওপ্পো এফ২১এস প্রো সিরিজের ক্ষেত্রে ভ্যানিলা ওপ্পো এফ২১এস এবং ওপ্পো এফ২১এস প্রো- এই দুই মডেল লঞ্চ হবে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে ওপ্পোর নতুন স্মার্টফোন সিরিজে।

ক্যামেরা ফিচার

জানা গিয়েছে, এই সিরিজের ফোনেই প্রথম থাকতে চলেছে মাইক্রোলেন্স ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ওপ্পো এফ২১এস প্রো সিরিজের ক্যামেরায় ৩০এক্স জুম সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, একটি Sony IMX709 সেলফি বা ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে এই স্মার্টফোন সিরিজে। ডিসপ্লের উপর একটি হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে উপরে বাঁদিকের কোণে। সেখানেই সেট করা থাকতে পারে সেলফি ক্যামেরা সেনসর।

অন্যান্য ফিচার

ওপ্পো এফ২১এস প্রো সিরিজের ফোনে ৬৪ মেগাপিক্সেলের AI ফিচার সম্পন্ন রেয়ার ক্যামেরা সেনসর এবং LED ফ্ল্যাশ থাকতে পারে। এটি সম্ভবত প্রাইমারি ক্যামেরা সেনসর হতে পারে। অন্যদিকে সেকেন্ডারি ক্যামেরা সেনসরের চারপাশে থাকতে পারে একটি রিং লাইট। এই রিং লাইটকে অরবিট লাইট হিসেবে ব্যবহার করা হবে। ফোনের রেয়ার প্যানেলে Oppo Glow ডিজাইন থাকার কথা শোনা গিয়েছে। ওপ্পো সংস্থার দাবি তাদের আসন্ন স্মার্টফোন সিরিজ ওপ্পো এফ২১এস প্রো- এর ফোনগুলি ৭.৬৬ মিলিমিটার পুরু হবে। ফোনের বাঁদিকের অংশে থাকতে পারে সিম ট্রে এবং ডানদিকের অংশে থাকতে পারে ভলিউম রকার্স। পাওয়ার বাটনও থাকবে ফোনের ডানদিকেই। নীচের অংশে থাকবে একটি ইউএসবি টাইপ- সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি মাইক্রোফোন এবং একটি স্পিকার গ্রিল।

ওপ্পো এ৫৭ই

চলতি মাসেই ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৫৭ই ফোন। ওপ্পো ‘এ’ সিরিজের এই নতুন ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ১৩,৯৯৯ টাকা। কালো এবং সবুজ রঙে লঞ্চ হয়েছে ওপ্পো এ৫৭ই ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন।

আরও পড়ুন- আগামী সপ্তাহে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে? রইল তালিকা

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget