এক্সপ্লোর

Foldable Phone: ভারতে আসছে ভিভো-র প্রথম ফোল্ডেবল ফোন, কী কী ফিচার থাকতে পারে?

Vivo Foldable Phone: ভিভোর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ভারতে কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে সূত্রের খবর, হয়তো জুন মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে।

Foldable Phone: স্যামসাং, ওয়ানপ্লাস, ওপ্পো এইসব সংস্থা ভারতে ফোল্ডেবল ফোন লঞ্চ করলেও ভিভো কোম্পানি এতদিন দেশে এই ধরনের ডিভাইস লঞ্চ করেনি। তবে এবার ভিভো সংস্থা ভারতে তাদের প্রথম ফোল্ডেবল (Vivo Foldable Phone) ফোন লঞ্চ করতে চলেছে। খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন (Vivo X Fold 3 Pro)। ভিভোর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ভারতে কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে সূত্রের খবর, হয়তো জুন মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইট থেকে গিকবেঞ্চ ডেটাবেসে এই ফোনের নাম দেখা গিয়েছে। তার থেকেই অনুমান যে, ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন ভারতে লঞ্চ হতে বেশি দেরি নেই। 

গতবছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে ভিভো সংস্থা লঞ্চ করেছিল তাদের ফোল্ডেবল ফোন ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন। এতদিন ভিভো কোম্পানি শুধু চিনেই তাদের ফোল্ডেবল ফোন লঞ্চ করত। এই প্রথমবার ভারতে ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ভিভো সংস্থা। ইতিমধ্যেই ভিভো ফোল্ড ৩ প্রো ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। 

কী কী ফিচার থাকতে পারে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে 

  • এই ফোনে ৬.৫৩ ইঞ্চির কভার ডিসপ্লে এবং ৮.০৩ ইঞ্চির ইনার AMOLED LTPO ফোল্ডিং ডিসপ্লে থাকতে পারে। দুটো স্ক্রিনের রিফ্রেশ রেটই ১২০ হার্টজ। এছাড়াও এই দুই ডিসপ্লেতে রয়েছে Dolby Vision সাপোর্ট। 
  • ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে ZEISS ব্র্যান্ডের ক্যামেরা সেনসর থাকবে বলে শোনা গিয়েছে। এই ফোন হাল্কা ওজনের হতে চলেছে। খুব বেশি পুরুও হবে না এই ফোন। 
  • কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে চলেছে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্স বেসড OriginOS 4- এর সাহায্যে। 
  • ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের আলট্রা সেনসিং প্রাইমারি ক্যামেরা থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। এছাড়াও এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের থ্রি-এক্স টেলিফটো লেন্স, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারে। এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 
  • এই ফোল্ডেবল ফোনে ৫৭০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ভারতে লঞ্চের পর কেনা যাবে ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর ও বিভিন্ন অফলাইন রিটেল স্টোর থেকে। অনুমান ভারতে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের দাম ১.৫ লক্ষ টাকার কম হবে। 

আরও পড়ুন- ভারতে পোকো এফ৬ ৫জি ফোন কবে লঞ্চ হতে চলেছে? এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget