এক্সপ্লোর

Vivo X100 Series: ভারতে কবে আসছে ভিভো এক্স১০০ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হতে পারে? থাকতে চলেছে এক্সক্লুসিভ ক্যামেরা ফিচার

Vivo Smartphones: বলা হচ্ছে ভিভো এক্স১০০ সিরিজের ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে একটি এক্সক্লুসিভ ফটোগ্রাফি ফিচার থাকবে।

Vvo X100 Series: ভিভো এক্স৯০ সিরিজের (Vivo X90 Series) সাকসেসর ভিভো এক্স১০০ সিরিজ (Vivo X100 Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে। এই স্মার্টফোন সিরিজ চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার ১৪ ডিসেম্বর গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স১০০ সিরিজ। তবে সেইদিন ভারতে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে না। সূত্রের খবর, ২০২৪ সাল অর্থাৎ আগামী বছরের শুরুতে জানুয়ারি মাসে ভিভো এক্স১০০ সিরিজ ভারতে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ প্রসঙ্গে ভিভো সংস্থা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করেনি। ভিভো এক্স১০০ (Vivo X100) এবং ভিভো এক্স১০০ প্রো (Vivo X100 Pro) - এই দুই মডেল ওই স্মার্টফোন সিরিজের আওতায় ভারতে লঞ্চের কথা রয়েছে। বলা হচ্ছে ভিভো এক্স১০০ সিরিজের ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে একটি এক্সক্লুসিভ ফটোগ্রাফি ফিচার থাকবে যার সাহায্যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যালোকের র‍্যাডিয়েন্স (depth and accuracy of the sunlight) ক্যামেরাবন্দি করা সম্ভব হবে। 

চিনে লঞ্চ হওয়া ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ বেসড OriginOS 4- এর সাপোর্ট। এছাড়াও রয়েছে ৬.৭৮ ইঞ্চির 8 LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ভিভো এক্স১০০ সিরিজের ফোনে Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। চিনে ভিভো এক্স১০০ প্রো ফোনের দাম শুরু হয়েছে CNY 4,999- ভারতীয় মুদ্রায় ৫৬,৫০০ টাকা থেকে। অন্যদিকে ভিভো এক্স১০০ ফোনের দাম শুরু হয়েছে CNY 3,999- ভারতীয় মুদ্রায় ৫০ হাজার টাকা থেকে। ভিভো এক্স১০০ সিরিজের দুটো ফোনেই রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ এবং ভিভোর ভি৩ চিপ। ভিভো এক্স১০০ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। অন্যদিকে ভিভোএক্স১০০ প্রো মডেলে ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের চার্জিং ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। 

ভারতে লঞ্চ হয়েছে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন আইকিউওও ১২ ৫জি 

 ভারতে লঞ্চ হওয়া এটিই প্রথম ফোন যেখানে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও আইকিউওও ১২ ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির LTPO AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখাএ ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেনসর রয়েছে। আইকিউওও ১২ ফোনে রয়েছে একটি ৬০১০ বর্গ মিলিমিটারের ভেপাল কুলিং চেম্বার। আগের মডেলের তুলনায় এই কুলিং চেম্বার প্রায় ৪০ শতাংশ বড়। আইকিউওও ১২ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- একই সঙ্গে লঞ্চ হতে পারে ৪জি ও ৫জি মডেল, কোন ফোন আসতে চলেছে? রইল সম্ভাব্য ডিজাইন ও স্পেসিফিকেশন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget