এক্সপ্লোর

Samsung Galaxy: একই সঙ্গে লঞ্চ হতে পারে ৪জি ও ৫জি মডেল, কোন ফোন আসতে চলেছে? রইল সম্ভাব্য ডিজাইন ও স্পেসিফিকেশন

Samsung Smartphones: স্যামসাং গ্যালাক্সি এ১৫ ফোনের ৪জি ও ৫জি মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে একসঙ্গে।

Samsung Galaxy: স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি (Samsung Galaxy A15 4G) ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। একইসঙ্গে একটি ৫জি (Samsung Galaxy A15 5G) মডেল লঞ্চের কথাও শোনা গিয়েছে। যদিও স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই স্মার্টফোন কবে এবং কোথায় লঞ্চ হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। কিন্তু এই দুই ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি ফোন লঞ্চ হয়েছিল চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে। সেখানে ছিল একটি অক্টা কোর চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। এই ফোনেরই সাকসেসর হিসেবে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি এবং ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। 

এবার দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি এবং স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের কী কী সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি ফোনের ব্যাক এবং ফ্রন্ট প্যানেলের সম্ভাব্য ডিজাইন ফাঁস হয়েছে অনলাইনে। কালো, সাদা এবং হলুদ রঙে এই ফো লঞ্চের সম্ভাবনা রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে তিনটি ছোট গোলাকার ক্যামেরা ইউনিট থাকতে পারে। অর্থাৎ ট্রিপল রেয়ার ক্যামেরার সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের রেয়ার প্যানেলের বাঁদিক বরাবর উপরের দিকে এইসব ক্যামেরা ইউনিট সজ্জিত থাকতে পারে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিটের সঙ্গে। ফোনের ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকার সম্ভাবনা রয়েছে। 

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট থাকতে পারে। তবে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি মডেলে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। দুটো ফোনই একাধিক র‍্যাম এবং স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। ৪জি মডেলে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকার কথা শোনা গিয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি ও ৫জি মডেলে ৬.৫ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। ৪জি মডেলে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমেত), ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget