এক্সপ্লোর

Vivo Phones: আর কিছুদিন পরেই ভারতে আসছে ভিভোর এই নতুন ফোন, সম্ভাব্য ফিচার কী কী? দামই বা কত হতে পারে?

Vivo X200 FE: ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ভিভো এক্স২০০ এফই ফোনে। শোনা যাচ্ছে, এই ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো 'এক্স' সিরিজের একটি ফোন। খুব তাড়াতাড়িই এই ফোন দেশে লঞ্চ হবে বলে অনুমান। ভিভো এক্স২০০ এফই মডেল লঞ্চের আভাস পাওয়া গিয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস- এর ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান, ভিভোর এই ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। চিনে আগেই লঞ্চ হয়েছে ভিভো এস৩ প্রো মিনি ফোন। শোনা যাচ্ছে, এরই রিব্র্যান্ডেড হতে চলেছে ভিভো এক্স২০০ এফই ফোন। ভারতের পাশাপাশি অন্যান্য গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। 

ভারতে কবে লঞ্চ হতে পারে ভিভো এক্স২০০ এফই ফোন, দাম কত হতে পারে 

টিপস্টার যোগেশ ব্রার আভাস দিয়েছেন এই ফোন জুলাই মাসের মধ্যে দেশে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ কিছু জানা যায়নি। দুটো রঙে লঞ্চ হতে পারে এই ফোন। তবে নির্দিষ্ট কোনও রং জানা যায়নি। আর এই ফোনের দাম হতে পারে ৫০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে। তবে এই ফোন কোন কোন র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে, কটা ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে তা জানা যায়নি। আর যে তথ্যগুলি প্রকাশ্যে এসেছে তার কোনওটাই ভিভো সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে এখনও ঘোষণা করেনি। 

ভিভো এক্স২০০ এফই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, রইল তালিকা 

  • এই ফোনে ৬.৩১ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে। এটি একটি LTPO OLED স্ক্রিন হতে পারে এবং তার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য। শোনা যাচ্ছে, মিডিয়াটেকের সম্প্রতি ঘোষণা করা ডিমেনসিটি ৯৪০০ই চিপসেট থাকতে পারে ভিভো এক্স২০০ এফই ফোনে। 
  • এই ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যেখানে ৩এক্স অপটিকাল জুমের সাপোর্ট থাকবে। আর এই দুটো ক্যামেরা সেনসরই সোনি সংস্থার হতে পারে। এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর থাকতে পারে। অর্থাৎ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ভিভো এক্স২০০ এফই ফোনে। শোনা যাচ্ছে, এই ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget