এক্সপ্লোর

Vivo Y100: আগামী মাসে ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভিভো, কোন ফোন লঞ্চ হতে পারে?

Vivo Smartphone: ভিভো ওয়াই১০০ ফোন ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে।

Vivo Y100: ফেব্রুয়ারি মাসে ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভিভো (Vivo Smartphones) সংস্থা। শোনা যাচ্ছে, আগামী মাসে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই১০০ (Vivo Y100) ফোন। এর সঙ্গে ভিভো ওয়াই৫৬ ফোনও লঞ্চ হতে পারে। সম্প্রতি ভিভো ওয়াই১০০ ফোন সম্পর্কে সম্ভাব্য কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাহায্যের পরিচালিত হতে পারে এই ফোন। স্লিম ডিজাইনে লঞ্চ হতে পারে এই ফোন। ওজনেও হাল্কা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি থাকতে পারে Colour Changing Rear Panel। সম্ভবত এই ফোনই প্রথম ভিভো ফোন হতে চলেছে যেখানে দুটো কালার চেঞ্জিং অপশন থাকতে পারে। 

ভিভো ওয়াই১০০ ফোনের সম্ভাব্য দাম

ফেব্রুয়ারি মাসে এই ফোন ভারতের বাজারে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনের দাম ২৭ হাজার টাকার আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। দুটো কালার চেঞ্জিং ভ্যারিয়েন্ট কালো এবং সোনালি রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

ভিভো ওয়াই১০০ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

  • এটি একটি ৫জি ফোন হতে চলেছে। ডুয়াল সিমের স্লট থাকতে পারে এই ফোনে। এছাড়াও একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০ চিপসেট থাকতে পারে ভিভো ওয়াই১০০ ফোনে। 
  • ভিভো ওয়াই সিরিজের এই ফোনে ৬ ইঞ্চির HDR10+ AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৩-র সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন।
  • ভিভোর আসন্ন এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি লেন্স থাকার সম্ভাবনা রয়েছে।
  • ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। একটি হোল পাঞ্চ কাট আউটে এই ক্যামেরা সেনসর সেট করা থাকবে। 

OnePlus Smartphone: ফেব্রুয়ারি মাসেও বেশ কিছু ফোন ভারতের বাজারে ডেবিউ করতে চলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১১আর (OnePlus 11R 5G) ফোন। ভারতে এই ফোন লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস ১০আর ৫জি- র সাকসেসর মডেল হিসেবে। ওয়ানপ্লাসের আসন্ন এই প্রিমিয়াম (OnePlus Premium Smartphone) ফোনে কী কী ফিচার থাকতে পারে তার আভাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। ফোনের ডিজাইন এবং বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ওয়ানপ্লাস আর সিরিজের এই স্মার্টফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে। গ্রে এবং গ্যালাক্টিক সিলভার- এই দুই রঙের শেডে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোন। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। 

আরও পড়ুন- শাওমি গ্রুপ থেকে সরলেন মনু কুমার জৈন, ৯ বছরের সম্পর্কে ইতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda
BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget