এক্সপ্লোর

Vivo Smartphones: ভারতে ভিভো ওয়াই২০০ই ফোনের দাম কত হতে পারে? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?

Vivo Y200e: এই ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে।

Vivo Smartphones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার ওয়াই সিরিজের (Vivo Y Series) একটি ফোন। এবার ভিভো ওয়াই২০০ই (Vivo Y200e) ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। যদিও এই ফোন লঞ্চের দিনক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি ভিভো সংস্থা। তবে ভিভো ওয়াই২০০ই ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। শোনা যাচ্ছে, ভিভো ওয়াই সিরিজের আসন্ন এই ফোনে থাকতে চলেছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। এই ফোন কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে বলে শোনা গিয়েছে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। 

টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে দাবি করেছেন, ভারতে ভিভো ওয়াই২০০ই ফোনের দাম ২০ হাজার টাকার কম হবে। তবে নির্দিষ্ট দাম জানা যায়নি। ডায়মন্ড ব্ল্যাক এবং স্যাফরন ডিলাইট- এই দুই রঙে ভিভো ওয়াই২০০ই ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে পারে। আর তার সঙ্গে যুক্ত থাকতে পারে সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ৬ জিবি র‍্যাম নিয়েও এই ফোনের একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে। এর পাশাপাশি এই ফোনে রয়েছে এক্সটেনডেড র‍্যাম টেকনোলজির সাপোর্ট। তার সাহায্যে প্রায় ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব র‍্যামের পরিমাণ। 

ভিভো ওয়াই২০০ই ফোন অ্যান্ড্রয়েড ১৩ অথবা অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্টে পরিচালিত হতে পারে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে থাকতে পারে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। ভিভো ওয়াই২০০ই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। ডুয়াল স্টিরিও স্পিকার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে ভিভোর আসন্ন ফোনে। এছাড়াও শোনা যাচ্ছে, ভিভো ওয়াই২০০ই ফোন ৭.৭৯ মিলিমিটার পুরু হতে পারে। আর ফোনের ওজন হতে পারে ১৮৫.৫ গ্রাম। 

আরও পড়ুন- শক্তিশালী ব্যাটারি নিয়ে ভারতে আসছে নতুন স্যামসাং গ্যালাক্সি ফোন, কেমন হতে পারে ক্যামেরা ফিচার?

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget