এক্সপ্লোর

Whatsapp Account Banned: মে মাসেও ভারতে নিষিদ্ধ ৬৫ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

Whatsapp: সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের মে মাসের ইউজার সেফটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই বলা হয়েছে যে ২০২৩ সালের মে মাসে ভারতে ৬৫ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

Whatsapp Account Banned: ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার (Whatsapp Scam) সংখ্যা ক্রমশ বাড়ছে। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য তাই ফের কড়া পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। মে মাসে ভারতে ৬৫ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ বা ব্যান (WHatsapp Account Banned) করা হয়েছে। বর্তমানে হোয়াটসঅ্যাপে ভয়েস এবং ভিডিও কলের পাশাপাশি বিভিন্ন লিঙ্ক পাঠিয়েও ইউজারদের সঙ্গে প্রতারণা করছে হ্যাকার এবং স্ক্যামাররা। একটু অসাবধান থাকলেই বিপদ। অজান্তেই প্রতারণার জালে জড়িয়ে যাবেন আপনি। তাই সময় থাকতে সাবধান থাকুন। 

মে মাসে ভারতে ব্যান ৬৫ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের মে মাসের ইউজার সেফটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই বলা হয়েছে যে ২০২৩ সালের মে মাসে ভারতে ৬৫ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ইউজারদের তরফে প্রচুর অভিযোগ জমা পড়ার পরে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ১ থেকে ৩১ মে- এর মধ্যে ৬৫,০৮,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়েছে ভারতে। এর মধ্যে থেকে ২৪,২০,৭০০ অ্যাকাউন্ট কোও অভিযোগ জমা পড়ার আগেই সক্রিয় ভাবে হোয়াটসঅ্যাপের তরফে নিষিদ্ধ করা হয়েছে। বাকি অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ নিয়েছে। প্রথমে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অ্যাকাউন্টগুলি খুঁজে বের করা হয়েছে এবং তারপর খতিয়ে দেখা হয়েছে অভিযোগ। সত্যতা যাচাইয়ের পর ওইসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। জানা গিয়েছে, ৩৯১২টি অভিযোগ জমা পড়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে। এর মধ্যে থেকে ২৯৭টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেক মাসেই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয় ভারতে। এমাসেও তার অন্যথা হয়নি। 

এপ্রিল মাসের পরিসংখ্যান

এপ্রিল মাসেও ৭৪ লক্ষের বেশি ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। হোয়াটসঅ্যাপের পেশ করা রিপোর্ট অনুসারে, ১ থেকে ৩০ এপ্রিলের মধ্যে ৭৪ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল ভারতে। মোট ৭৪,৫২,৫০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে ২৪,৬৯,৭০০ অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার আগেই সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপের তরফে। বাকি অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে অভিযোগ অনুসারে এবং হোয়াটসঅ্যাপের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল। জানা গিয়েছে, এপ্রিল মাসে ৪৩৭৭টি অভিযোগ জমা পড়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। এর মধ্যে ২৩৪টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপ। মেটা অধিকৃত এই অ্যাপের মাসে ২ মিলিয়নের বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে বিশ্বজুড়ে। এই বিপুল সংখ্যক ইউজারদের নিরাপত্তাকে বরাবরই মান্যতা দেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। 

আরও পড়ুন- বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget