এক্সপ্লোর

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে 'পিন' করা যাবে একাধিক চ্যাট, নেওয়া যাবে না প্রোফাইল পিকচারের স্ক্রিনশট

WhatsApp: এখন হোয়াটসঅ্যাপে তিনটি চ্যাট পিন করে রাখা যায়। ইউজার যখন চতুর্থ চ্যাটটি পিন করতে যাবেন, তখন সবচেয়ে পুরনো পিন চ্যাটটি ডিলিট করে দেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

WhatsApp Features: ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার (WhatsApp Features) চালু হতে চলেছে বলে শোনা গিয়েছে। বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে তিনটি চ্যাট পিন মেসেজ (WhatsApp Pineed Message) করে রাখার সুবিধা পান ইউজাররা। তবে খুব দ্রুত এই পরিমাণ বাড়তে চলেছে। অর্থাৎ তিনের থেকে বেশি সংখ্যক চ্যাট 'পিনড' বা পিন মেসেজ করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। আপাতত এই ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে বলে খবর। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo- র মাধ্যমে জানা গিয়েছে, WhatsApp beta for Android, version 2.24.6.15 - এই ভার্সানে নতুন আপডেটে এই নয়া ফিচার যুক্ত হবে। এখন হোয়াটসঅ্যাপে তিনটি চ্যাট পিন করে রাখা যায়। ইউজার যখন চতুর্থ চ্যাটটি পিন করতে যাবেন, তখন সবচেয়ে পুরনো পিন চ্যাটটি ডিলিট করে দেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে তিনটির বেশি হোয়াটসঅ্যাপ চ্যাট পিন করার ফিচার চালু হয়ে গেলে আর এই অসুবিধা হবে না। প্রাথমিক ভাবে অনুমান, অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচার চালু হবে। তবে আগামী দিনে আইওএস ভার্সানেও এই ফিচার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। 

হোয়াটসঅ্যাপে ইউজারদের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়ার অপশনও বন্ধ করা হয়েছে। ইউজারদের নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখার জন্যই এই ফিচার চালু হয়েছে। আপাতত অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এই সুবিধা পাবেন ইউজাররা। বিগত কয়েক সপ্তাহ ধরে বিটা ভার্সানে এই ফিচার চালু করেছিল হোয়াটসঅ্যাপ। তবে এবার সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হয়েছে। অন্যদিকে বিটা ভার্সানেই আপাতত একাধিক মেসেজ বা চ্যাট (তিনের বেশি) পিন করে রাখার ফিচার চালু হয়েছে। এই ফিচারও খুব তাড়াতাড়ি বাকি সমস্ত ইউজারদের জন্য চালু হবে। ইউজারদের সুবিধার জন্য এবং নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখার জন্য প্রায়শই নতুন ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ। এই সূত্রেই হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট তোলার বিষয়টি ব্লক করা হয়েছে। অন্যদিকে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ চ্যাট যেন ইউজাররা সহজে খুঁজে পান তাই জন্যই চালু হতে চলেছে একাধিক চ্যাট পিন করে রাখার সুবিধা। তবে এই ফিচার সব হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য কখন চালু হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। অনুমান, খুব বেশি দেরি নেই এই ফিচার চালু হতে। 

আরও পড়ুন- ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো- ভারতে এই দুই ফোনের দাম কত? কী কী অফার পাবেন?

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget