এক্সপ্লোর

Whatsapp: কেন আচমকাই বন্ধ হয়েছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা? কী জানাল মেটা

Whatsapp Down: ২৫ অক্টোবর ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সমস্যা দেখা গিয়েছিল হোয়াটসঅ্যাপে।

Whatsapp Down: গতকাল প্রায় ২ ঘণ্টার জন্য ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে বন্ধ হয়েছিল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। দীর্ঘক্ষণ পরিষেবা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয় হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপের পেরেন্ট অর্গানাইজেশন মেটা-র (Meta) তরফে এই সমস্যার কারণ খোলসা করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সারা বিশ্বে হোয়াটসঅ্যাপের এই সমস্যার কারণ ছিল জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের ‘টেকনিকাল এরর’ (Technical Error) বা প্রযুক্তিগত সমস্যা। তবে আপাতত এই সমস্যা মিটে গিয়েছে।২৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টা নাগাদ সমস্যা শুরু হয় হোয়াটসঅ্যাপে। প্রাথমিক ভাবে বিষয়টি বুঝতে পারেননি কেউই। কিন্তু কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয় যে কাজ করছে না হোয়াটসঅ্যাপ। কোনওরকম মেসেজ, ছবি, ভিডিও বা অডিও পাঠানো যাচ্ছিল না হোয়াটসঅ্যাপের মাধ্যমে। প্রায় ২ ঘণ্টা ধরে জারি থাকে সমস্যা। এর পর বেলা ২টো ৩০ মিনিট নাগাদ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে হোয়াটসঅ্যাপ পরিষেবা। তবে ‘টেকনিকাল এরর’ বা প্রযুক্তিগত সমস্যার কারণে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপ বন্ধ ছিল একথা প্রকাশ করলেও ঠিক কী ধরনের গোলযোগ দেখা দিয়েছিল তা এখনও প্রকাশ্যে আনেনি মেটা কর্তৃপক্ষ।

এর আগে গত বছর প্রায় ৬ ঘণ্টার জন্য বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। সেই সময়েও এবারের মতো আচমকাই বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ সার্ভিস। তখন হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছিল তাদের ‘ডাউন’ থাকার কারণ হল DNS (Domain Name System)- এই সংক্রান্ত গন্ডগোল। তবে এবারের সমস্যায় এ জাতীয় নির্দিষ্ট কোনও কারণ প্রকাশ করেনি হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা।

কী কী সমস্যা হয়েছিল হোয়াটসঅ্যাপে

কোনও ধরনের মেসেজ, ভিডিও, অডিও কিছুই পাঠানো যাচ্ছিল না হোয়াটসঅ্যাপের মাধ্যমে। করা যাচ্ছিল না ভিডিও বা ভয়েস কল। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ রিসিভও করতে পারেননি ইউজাররা। প্রায় ২ ঘণ্টা ধরে চলতে থাকে এই সমস্যা। Outage tracker, Downdetector জানিয়েছেন ৬৯ শতাংশ ইউজার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে গিয়ে সমস্যায় পড়েছিলেন। অন্যদিকে ২১ শতাংশ ইউজার সার্ভার সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আর ৯ শতাংশ ইউজার কোনওভাবেই এই অ্যাপ ব্যবহার করতে পারছিলেন না।

তবে মেটা অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে গতকাল সমস্যা দেখা গেলেও অন্যান্য সোশ্যাল মিডিয়া মাধ্যম যেমন- ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জারে এই সমস্যা দেখা যায়নি। এই সমস্ত মাধ্যমে পরিষেবা স্বাভাবিকই ছিল।

আরও পড়ুন- ভারতে গুগলকে ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা, এক সপ্তাহে দ্বিতীয়বার !

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget