এক্সপ্লোর

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে ভিডিও মেসেজ এলে রিপ্লাইতে দ্রুত পাঠানো যাবে ভিডিও-বার্তা, নতুন ফিচার নিয়ে চলছে কাজ

WhatsApp Video Message: আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ভিডিও পাঠালে তার জবাবে আপনিও পাঠাতে পারবেন ভিডিও। কিন্তু তার জন্য খুঁজতে হবে না ভিডিও। সরাসরি রেকর্ড করেই দ্রুত পাঠানো যাবে। আসছে নতুন ফিচার।

WhatsApp Features: ইউজারদের অভিজ্ঞতা যাতে সবসময় ভাল হয় সেই জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে (WhatsApp Instant Messaging App) একাধিক নতুন ফিচার প্রায়ই চালু করে। তেমনই একটি নতুন ফিচার নিয়ে এখন কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ সংস্থা। এই নতুন ফিচার চালু হলে ইউজাররা যেকোনও মেসেজের রিপ্লাই বা জবাব হিসেবে পাঠাতে পারবেন ভিডিওবার্তা (whatsApp Features)। খুব সহজে এবং কম সময়ে এই ভিডিও তৈরি করা যাবে এবং পাঠানোর পদ্ধতিও হবে খুবই সহজ। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WA Beta Info- র রিপোর্ট অনুসারে অ্যান্ড্রয়েড ২.২৪.১৪.৫ আপডেটে হোয়াটসঅ্যাপ বিটা যা গুগল প্লে স্টোরে রয়েছে সেখানকার জন্য এই নতুন ফিচার এখন উপলব্ধ হয়েছে। হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচারের রোলিং আউট শুরু করেছে যাতে ইউজাররা হোয়াটসঅ্যাপে আসা মেসেজের রিপ্লাই হিসেবে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ পাঠাতে পারেন খুব তাড়াতাড়ি। 

প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২৩ সালের জুলাই মাসে হোয়াটসঅ্যাপ সংস্থা চালু করেছিল ইনস্ট্যান্ট ভিডিও নোট পাঠানোর সুবিধা। এর মাধ্যমে ইউজাররা সঙ্গে সঙ্গেই ভিডিও রেকর্ড করে তা পাঠাতে পারেন। এবার সেই ভিডিও মেসেজ ফিচারকেই আরও উন্নত করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। একটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। সেখানে দেখা গিয়েছে, একটি নতুন শর্টকাট যুক্ত হয়েছে ভিডিও মেসেজের পাশেই। কিছু সংখ্যক বিটা টেস্টার এই ফিচারের সুবিধা পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অ্যাপের লেটেস্ট ভার্সানে। এই শর্টকাটের মাধ্যমেই কোনও ভিডিও মেসেজের রিপ্লাই দেওয়া আর সহজ এবং কম সময়ের হতে চলেছে। 

আগে ইউজারদের ম্যানুয়াল ভাবে মেসেজ মেনু খুলে রিপ্লাই দিতে হতো। কিংবা ভিডিও মেসেজ রেকর্ড করাও খুব সহজ বা কম সময়ের ছিল না। কিন্তু নতুন আপডেট যুক্ত হলে ভিডিও মেসেজের রিপ্লাই আরও দ্রুত দিতে পারবেন ইউজাররা। শুধু ওই শর্টকাটে ট্যাপ করলেই একটি ভিডিও মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব হবে। আর মেসেজ মেনু খুলতে হবে না। এখন স্বল্প সংখ্যক বিটা ইউজারদের জন্য ইনস্ট্যান্ট ভিডিও মেসেজের কুইক রিপ্লাই ফিচার উপলব্ধ হলেও আগামী দিনে হোয়াটসঅ্যাপের আপডেটে সব ইউজাররা এই ফিচারের সুবিধা পাবেন। আপাতত অ্যান্ড্রয়েড ভার্সানেই এই ফিচার চালু হচ্ছে। আইওএস ভার্সানে কবে এই ফিচার চালু হবে, আদৌ হবে কিনা, সেই প্রসঙ্গে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কিছু জানায়নি। 

গতবছর হোয়াটসঅ্যাপে চালু হয়েছিল ৬০ সেকেন্ডের ভিডিও রেকর্ড করে সরাসরি কাউকে চ্যাটে সেই ভিডিও মেসেজ পাঠানোর ফিচার। কিন্তু ভিডিও মেসেজ এলে তার রিপ্লাইতে সরাসরি ভিডিও বার্তা পাঠানোর ফিচার আগে চালু হয়নি। এবার সেটাই হতে চলেছে। অর্থাৎ যে ভিডিও মেসেজ আসছে তার পাশেই থাকবে একটি শর্টকাট। সেখানে ট্যাপ করলেই আপনি সরাসরি ওই ভিডিও মেসেজের রিপ্লাই হিসেবে আর একটি ভিডিও মেসেজ রেকর্ড করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে পারবেন। বিন্দুমাত্র অতিরিক্ত সময় খরচ হবে না। এমনকি মেসেজ মেনু খুলে ভিডিও খুঁজে তা পাঠানোর মতো সময়সাপেক্ষ কাজও কমে যাবে। 

আরও পড়ুন- ফিচার ফোনে দেখা যাবে ইউটিউব, পুরনো 'স্নেক গেম' নিয়ে আবার হাজির নোকিয়া 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget