এক্সপ্লোর

Nokia Feature Phones: ফিচার ফোনে দেখা যাবে ইউটিউব, পুরনো 'স্নেক গেম' নিয়ে আবার হাজির নোকিয়া

Nokia 220 4G 2024 and Nokia 235 4G 2024: নোকিয়া ২২০ ৪জি ২০২৪ মডেল কেনা যাবে ৩২৪৯ টাকায়। আর নোকিয়া ২৩৫ ৪জি ২০২৪ মডেল কেনা যাবে ৩৭৪৯ টাকায়।

Nokia Feature Phones: ভারতে একসঙ্গে দুটো ফিচার ফোন লঞ্চ করেছে নোকিয়া সংস্থা। সম্প্রতি লঞ্চ হয়েছে নোকিয়া ২২০ ৪জি (Nokia 220 4G 2024) এবং নোকিয়া ২৩৫ ৪জি ২০২৪ (Nokia 235 4G 2024) - এই দুই ফোন। এই দুই ফিচার ফোনে রয়েছে ২.৮ ইঞ্চির IPS LCD স্ক্রিন। একবার চার্জ দিলে নোকিয়ার এই দুই ফোনে ৯ ঘণ্টারও বেশি চালু থাকবে বলে জানিয়েছে সংস্থা। অর্থাৎ বেশ শক্তিশালী ব্যাটারি রয়েছে নোকিয়ার এই দুই ফোনে, যেখানে চার্জ ধরে রাখার ক্ষমতাও বেশি। নোকিয়ার এই দুই ফিচার ফোনে রয়েছে ইউপিআই ট্রানজাকশনের সাপোর্ট। এছাড়াও এই দুই ফোনে রয়েছে ক্লাউড অ্যাপ। নোকিয়া ২৩৫ ৪জি ২০২৪ মডেলে ইউজাররা ইন্টারনেট পরিষেবাও পাবেন বেশ ভালভাবে। তার ফলে দেখতে পাবেন বিনোদন, ব্যবসা এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়। নোকিয়ার ফোন প্রথম যখন ভারতে এসেছিল সেই সময়ে জনপ্রিয় ছিল এই ফোনের 'স্নেক গেম'। নোকিয়া ২২০ এবং নোকিয়া ২৩৫- দুই ফিচার ফোনেই আগে থেকে ইনস্টল করা রয়েছে সেই 'স্নেক গেম'। স্মৃতির সরণি বেয়ে ছোটবেলায় ফিরে যাওয়ার সুযোগও আপনাকে দেবে নোকিয়া সংস্থা। 

ভারতে নোকিয়া ২২০ এবং নোকিয়া ২৩৫- এই দুই ফিচার ফোনের দাম কত 

নোকিয়া ২২০ ৪জি ২০২৪ মডেল কেনা যাবে ৩২৪৯ টাকায়। আর নোকিয়া ২৩৫ ৪জি ২০২৪ মডেল কেনা যাবে ৩৭৪৯ টাকায়। নোকিয়ার এই দুই ফিচার ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং এইচএমডি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। আর অফলাইনে পাওয়া যাবে দেশের বিভিন্ন রিটেল স্টোরে। নোকিয়া ২২০ ৪জি ২০২৪ ফোন ভারতে লঞ্চ হয়েছে কালো এবং পিচ রঙে। আর নোকিয়া ২৩৫ ৪জি ২০২৪ ফোন দেশে লঞ্চ হয়েছে কালো, নীল এবং পার্পল রঙে। 

নোকিয়া ২২০ ৪জি ২০২৪ এবং নোকিয়া ২৩৫ ৪জি ২০২৪- এই দুই ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন 

  • নোকিয়ার নতুন দুই ফিচার ফোনে রয়েছে Unisoc T107 চিপসেট। এর সঙ্গে ৬৪ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই দুই ফোন পরিচালিত হবে এস৩০ প্লাস অপারেটিং সিস্টেম আউট অফ দ্য বক্সের সাহায্যে। 
  • নোকিয়া ২২০ ফোনে একটি এলইডি টর্চ রয়েছে ফোনের ব্যাক প্যানেলে। নোকিয়া ২৩৫ ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর।
  • এই দুই ফিচার ফোনেই রয়েছে ১৪৫০ এমএএইচ ব্যাটারি। এগুলি রিমুভেবল ব্যাটারি। অর্থাৎ ফোন থেকে ব্যাটারি খোলা যাবে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে এই দুই ফোনে। একবার পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে নোকিয়ার এই দুই ফিচার ফোন ৯.৮ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে। 
  • নোকিয়া ২২০ এবং নোকিয়া ২৩৫- দুই ফিচার ফোনেই রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং ওয়্যারড ও ওয়্যারলেস এফএম রেডিও কানেকশন। এছাড়াও রয়েছে এমপিথ্রি প্লেয়ারের সাপোর্ট। এর পাশাপাশি ক্লাউড অ্যাপ থাকায় ইউজাররা ইউটিউব শর্টস, ইউটিউব মিউজিক দেখতে পাবেন। 

আরও পড়ুন- ৩৫টি ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ ! আপনার ফোন নেই তো তালিকায় ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July
21 July | প্রয়াত পঙ্কজ ব্যানার্জি বলেছিলেন, গুলিচালনার জন্য দায়ী ছিলেন মণীশ গুপ্ত : মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget