এক্সপ্লোর

Upcoming WhatsApp Features: হোয়াটসঅ্যাপে আসছে 'ফেভারিটস' ফিচার, ইউজাররা কী কী সুবিধা পেতে চলেছেন? দেখে নিন

New WhatsApp Features: হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে সেটিংস মেনুর মধ্যে চালু হবে একটি ফেভারিটস ট্যাব।

Upcoming WhatsApp Features: ইনস্ট্যান্ট মেসেজিং (Instant Messaging App) মাধ্যম হিসেবে বিশ্বের প্রায় সর্বত্রই জনপ্রিয় হোয়াটসঅ্যাপ (WhatsApp Features)। ইউজারদের সুবিধার জন্য হামেশাই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের অ্যাপে নিত্যনতুন ফিচার চালু করেন। সম্প্রতি শোনা গিয়েছে আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে এই অ্যাপ। এই ফিচারের মাধ্যমে ইউজাররা হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্ট (WhatsApp Contact List) থেকে পছন্দের অপশন বা 'ফেভারিটস' (Favourites) বেছে নিতে পারবেন। তার ফলে প্রয়োজনের সময় বা জরুরি অবস্থার জন্য যে স্পিড ডায়াল কনট্যাক্ট লিস্ট (Speed Dial Contact List) তৈরি করা হয় তা আরও সহজে করা যাবে। ইউজাররা নিজেদের ফেভারিট কনট্যাক্টদের বেছে নিয়ে স্পিড ডায়ালে রাখতে পারবেন। আপাতত হোয়াটসঅ্যাপের এই ফিচার অ্যান্ড্রয়েড মাধ্যমে চালু হবে বলে জানা গিয়েছে। যদিও বিটা টেস্টাররা এখনও এই ফিচার ব্যবহারের সুযোগ পাননি। তবে হোয়াটসঅ্যাপের আগামী কোনও আপডেটেই এই ফিচার চালু হবে বলে অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড মাধ্যমের লেটেস্ট বিটা ভার্সানে এই মেসেজ দেখা গিয়েছে। অর্থাৎ এই ফিচার নিয়ে কাজকর্ম করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে সেটিংস মেনুর মধ্যে চালু হবে একটি ফেভারিটস ট্যাব। হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৪.৭.১৮- এই আপডেটে দেখা গিয়েছে নতুন ফিচারটি। WABetaInfo একটি স্ক্রিনশট সম্প্রতি প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা গিয়েছে সেটিংস মেনুর মধ্যে অ্যাকাউন্ট এবং প্রাইভেসি এই দুই অপশনের মাঝখানে রয়েছে ফেভারিটস অপশনটি। এই ফেভারিটস অপশনের ডেসক্রিপশনে লেখা রয়েছে 'অ্যাড, রিঅর্ডার এবং রিমুভ'। হোয়াটসঅ্যাপ সেটিংসের এই অপশন চালু হলে ইউজাররা এটি ওপেন করে বা খুলে অ্যাপের কনট্যাক্ট লিস্ট থেকে পছন্দের কনট্যাক্ট বেছে নিয়ে স্পিড ডায়ালের তালিকা সাজাতে পারবে যাতে সহজে তার নাগাল পাওয়া যায়। হোয়াটসঅ্যাপের এই ফিচার আইওএস মাধ্যমে চালু হবে কিনা সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। আর অ্যান্ড্রয়েড ভার্সানেও সমস্ত ইউজারদের জন্য কবে হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হবে সেটাও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে অনুমান আর খুব বেশি দেরি হয়তো নেই। 

আরও পড়ুন- প্রথমবার ভারতে আসতে চলেছে এইচএমডি ব্র্যান্ডের স্মার্টফোন, কোন মডেল লঞ্চ হতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget