এক্সপ্লোর

Whatsapp Upcoming Features: হোয়াটসঅ্যাপে স্টেটাসে ভয়েস নোট! দ্রুত নতুন ফিচার লঞ্চ করবে মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ

Whatsapp: সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভয়েস নোট হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করার সুযোগ পাবেন ইউজাররা। আর এই ফিচার ব্যবহার করার জন্য স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট আপডেটেড ভার্সান ইনস্টল রাখতে হবে।

Whatsapp Upcoming Features: মেটা (Meta) অধিকৃত সোশ্যাল মিডিয়া মাধ্যম হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন একটি ফিচার। বিশ্বের জনপ্রিয় এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপে (Instant Messaging App) খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে এমন একটি ফিচার যার সাহায্যে ইউজাররা স্টেটাসে (Whatsapp Status) শেয়ার করতে পারবেন ভয়েস নোট (Voice Notes)। ইতিমধ্যেই এই আপডেট পেয়েছেন কিছু বিটা টেস্টার। বর্তমানে হোয়াটসঅ্যাপে স্টেটাসে শুরু ছবি এবং ভিডিও শেয়ার করা যায়। তবে দ্রুত এমন ফিচার চালু হবে যার সাহায্যে অডিও ফাইল বা ভয়েস নোট হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করতে হবে। এখনও এই ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হয়নি। চলছে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা। হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড 2.23.2.8 আপডেটে এই ফিচার চালু হয়েছে। অতএব বিটা টেস্টাররা এখন হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোট শেয়ার করার সুযোগ পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে এমনটাই জানা গিয়েছে। 

সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভয়েস নোট হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করার সুযোগ পাবেন ইউজাররা। আর এই ফিচার ব্যবহার করার জন্য স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট আপডেটেড ভার্সান ইনস্টল রাখতে হবে। শুধু যে হোয়াটসঅ্যাপে স্টেটাসে ভয়েস নোট শেয়ার করা যাবে তাই নয়, ভয়েস নোট রেকর্ড করে তারপর যদি ইউজার সেটা আর পাঠাতে না চান, তাহলে সেই ব্যবস্থাও থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে স্টেটাসে যে ভয়েস নোট শেয়ার করা হবে সেটা এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে। হোয়াটসঅ্যাপে স্টেটাসে ভয়েস নোট শেয়ার করার ২৪ ঘণ্টা পর তা আপনা আপনি মুছে যাবে। তবে হোয়াটসঅ্যাপের স্টেটাসে ভয়েস নোট একবার শেয়ার করার পর তা ডিলিট করার অপশনও থাকবে ইউজারদের হাতে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার অর্থাৎ স্টেটাসে ভয়েস নোট শেয়ার করার সুবিধা সব ইউজারদের জন্য চালু হবে। 

Whatsapp Status Report: অন্যের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখে বিরক্তি হলে, সটান রিপোর্ট করতে পারবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রেই একটি রিপোর্ট বাটন উপলব্ধ হবে। যদি কোনও ইউজার একটি হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করেন তাহলে মডারেশন টিমের কাছে পৌঁছে যাবে কনটেন্ট। হোয়াটসঅ্যাপের মডারেশন টিম ওই স্টেটাস কনটেন্ট রিভিউ অর্থাৎ পর্যবেক্ষণ করে দেখবে যে সেখানে সমস্যাজনক কিছু রয়েছে কিনা। তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ফিচার চালু হলে কোনও ভাবেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন বিষয়টির লঙ্ঘন হবে না। অর্থাৎ সুরক্ষিত থাকবে ইউজারদের মেসেজ। তৃতীয় কোনও ব্যক্তি হোয়াটসঅ্যাপে ইউজারদের মেসেজ, ভয়েস কল, মিডিয়া, লোকেশন শেয়ারিং, কল এবং স্টেটাস আপডেটে আড়ি পাততে পারবে না। সবকিছুই এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে একদম সুরক্ষিত থাকবে। 

আরও পড়ুন- নোকিয়ার নতুন ট্যাব লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ১০.৩৬ ইঞ্চির ডিসপ্লে, দাম কত?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget