এক্সপ্লোর

Whatsapp Features: একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে দুটো অ্যান্ড্রয়েড ডিভাইসে, আসছে নতুন ফিচার

Whatsapp Account: একটি ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের পাশাপাশিয়াআর একটি অ্যান্ড্রয়েড ডিভাইস যেমন ট্যাবে ওই একই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ইউজাররা।

Whatsapp: ইউজারদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার (Whatsapp Features) লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। একই সঙ্গে ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার কথাও মাথায় রাখে হোয়াটসঅ্যাপ সংস্থা (Whatsapp App)। সম্প্রতি ইউজারদের অভিজ্ঞতা ভাল করার জন্য নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। এই নতুন ফিচারের সাহায্যে একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। বলা ভাল প্রাইমারি ডিভাইসের সঙ্গে একটি সেকেন্ডারি ডিভাইসেও একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা পাবেন ইউজাররা। Android Authority সূত্রে খবর, বর্তমানে এই ফিচার কেবলমাত্র হোয়াটসঅ্যাপ বিটা টেস্টারদের ক্ষেত্রেই সীমাবদ্ধ রয়েছে। অনুমান, খুব তাড়াতাড়ি সব ইউজারদের জন্যই এই ফিচার চালু হবে। একটি ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের পাশাপাশিয়াআর একটি অ্যান্ড্রয়েড ডিভাইস যেমন ট্যাবে ওই একই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ইউজাররা। এর জন্য আলাদা করে কোনও অ্যাকাউন্ট তৈরির প্রয়োজনীয়তা নেই।  

কীভাবে এই সুবিধা পাওয়া যাবে

ইউজাররা তাঁদের সেকেন্ডারি ডিভাইসে যে QR কোড দেখা যাবে তা স্ক্যান করতে পারবেন। স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমেই এই QR কোড স্ক্যান করা সম্ভব। ঠিক যেভাবে ওয়েব হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সান চালু করার সময় QR কোড স্ক্যান করা হয়, একইভাবে এক্ষেত্রেও QR কোড স্ক্যান করা সম্ভব হবে। সফলভাবে লগ-ইন করার পর ফোন অ্যাপে থাকা যাবতীয় জিনিস সেকেন্ডারি ডিভাইসেও দেখা যাবে। অনেকেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারকে ওয়েব হোয়াটসঅ্যাপের সঙ্গে তুলনা করছেন। 

ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে চালু হয়েছে একটি নতুন ফিচার (New Whatsapp Feature)। এবার হোয়াটসঅ্যাপে কাউকে ছবি, ভিডিও বা জিফ ফাইল পাঠাতে চাইলে তার সঙ্গে আপনি ক্যাপশনও (Caption) যোগ করতে পারবেন। এতদিন ছবি, ভিডিও বা জিফ ফাইল (Picture, Video, GIF File) পাঠানোর সময় ক্যাপশন যোগ করার কোনও সুবিধা ছিল না। হয় আগে ছবি, ভিডিও পাঠিয়ে তারপর আলাদা করে ক্যাপশন লিখতে হত। নয়তো ছবি কপি করে এনে চ্যাটবক্সে বসিয়ে তার সঙ্গে ক্যাপশন যোগ করতে হত। তবে এবার ছবি, ভিডিও এবং জিফ ফাইল পাঠানোর সময়েই সরাসরি ক্যাপশন যুক্ত করে তা পাঠানোর সুবিধা চালু হয়েছে হোয়াটসঅ্যাপে। তবে আপাতত হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপেই এখন এই ফিচার কাজ করছে। অ্যান্ড্রয়েড কিংবা উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ফিচার চালু হয়নি। 

আরও পড়ুন- ফের কড়া পদক্ষেপ হোয়াটসঅ্যাপের, অক্টোবরে নিষিদ্ধ ২৩ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget