এক্সপ্লোর

Whatsapp Status Report: অন্যের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখে বিরক্তি, সটান রিপোর্ট করতে পারবেন ইউজাররা

Whatsapp: হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রেই একটি রিপোর্ট বাটন উপলব্ধ হবে। যদি কোনও ইউজার একটি হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করেন তাহলে মডারেশন টিমের কাছে পৌঁছে যাবে কনটেন্ট।

Whatsapp Status Report: মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপে (Whatsapp) ইউজারদের সুবিধার জন্য প্রায়ই নতুন ফিচার চালু হয়। এবার আসতে চলেছে জরুরি একটি ফিচার। অনেকসময়েই আমাদের হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট লিস্টে থাকা লোকজনের হোয়াটসঅ্যাপ স্টেটাস আমাদের পছন্দ হয় না। অনেকক্ষেত্রেই আপত্তিকর ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করে থাকেন অনেকেই। এবার এমনটা হলে আর সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ স্টেটাসেও রিপোর্ট (Whatsapp Status Reports) করার ফিচার চালু করতে চলেছে কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, দ্রুত এই ফিচার হোয়াটসঅ্যাপে চালু হবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে এমনটাই জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপের Terms of Service না মানলে সেই স্টেটাসে রিপোর্ট করা যাবে। হোয়াটসঅ্যাপ চ্যাট অর্থাৎ মেসেজের ক্ষেত্রে এই নিয়ম চালু রয়েছে।

কীভাবে কাজ করবে এই নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রেই একটি রিপোর্ট বাটন উপলব্ধ হবে। যদি কোনও ইউজার একটি হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করেন তাহলে মডারেশন টিমের কাছে পৌঁছে যাবে কনটেন্ট। হোয়াটসঅ্যাপের মডারেশন টিম ওই স্টেটাস কনটেন্ট রিভিউ অর্থাৎ পর্যবেক্ষণ করে দেখবে যে সেখানে সমস্যাজনক কিছু রয়েছে কিনা। তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ফিচার চালু হলে কোনও ভাবেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন বিষয়টির লঙ্ঘন হবে না। অর্থাৎ সুরক্ষিত থাকবে ইউজারদের মেসেজ। তৃতীয় কোনও ব্যক্তি হোয়াটসঅ্যাপে ইউজারদের মেসেজ, ভয়েস কল, মিডিয়া, লোকেশন শেয়ারিং, কল এবং স্টেটাস আপডেটে আড়ি পাততে পারবে না। সবকিছুই এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে একদম সুরক্ষিত থাকবে। আর এই সুরক্ষা এবং নিরাপত্তার জন্যই নতুন ফিচার চালু হতে চলেছে ইউজারদের জন্য। কারণ আপত্তিকর বা সমস্যাজনক স্টেটাস থাকলে সেখানে রিপোর্ট করা গেলে ইউজারদের সুবিধাই হবে।

হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার

শোনা যাচ্ছে, আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই নতুন ফিচারের নাম 'হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার'। এই ফিচারের সাহায্যে ইউজাররা একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অন্যত্র চ্যাট স্থানান্তর করতে পারবেন লোকাল নেটওয়ার্ক ব্যবহার করে। 

হোয়াটসঅ্যাপ প্রক্সি সার্ভার

হোয়াটসঅ্যাপের এই ফিচারেও রয়েছে চমক। এবার থেকে প্রক্সি সার্ভারের মাধ্যমে  ইন্টারনেট না থাকলেও চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ। শুধু মোবাইল ইন্টারনেট নয় আপনার এলাকায় ইন্টারনেট না থাকলেও আপনি হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যবহার করতে পারবেন। এই বৈশিষ্ট্যটির সাহায্যে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবক ও সংস্থাগুলির প্রক্সি সার্ভার সেটআপের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে। অর্থাৎ, আপনি যখন প্রক্সি সার্ভারের সাথে যুক্ত হবেন, তখনই আপনি ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হল রিয়েলমির নতুন বাজেট ৪জি ফোন, দাম কত? রইল বিভিন্ন ফিচার-স্পেসিফিকেশন

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget