এক্সপ্লোর

Whatsapp Privacy Feature: ইউজারদের সুরক্ষায় নতুন প্রাইভেসি ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ, কী সুবিধা পাওয়া যাবে?

Whatsapp Features: হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetainfo- র রিপোর্ট থেকে জানা গিয়েছে, ফোন নম্বর প্রাইভেসি ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানের বিটা টেস্টারদের জন্য কমিউনিটির ক্ষেত্রে রোলআউট শুরু হয়েছে।

Whatsapp Privacy Feature: ইউজারদের নিরাপত্তার জন্য নতুন প্রাইভেসি ফিচার (Privacy Feature) নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ক্ষেত্রেই বিটা টেস্টারদের জন্য রোলআউট শুরু হয়েছে। নতুন এই হোয়াটসঅ্যাপ প্রাইভেসি ফিচারের নাম 'ফোন নম্বর প্রাইভেসি'। আগে এই ফিচার সম্পর্কে বলা হয়েছিল যে ইউজাররা কোনও কমিউনিটিতে যুক্ত হলে তাদের ফোন নম্বর গোপন রাখতে পারবেন। নতুন করে শোনা গিয়েছে আসন্ন প্রাইভেসি ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপে কোনও কমিউনিটিতে কথোপকথনে অংশগ্রহণ করতে পারবেন, মেসেজে নিজেদের রিঅ্যাকশন দিতে পারবেন, কিন্তু তাদের নাম দেখা যাবে না। এমনকি গোপন থাকবে ফোন নম্বরও। হোয়াটসঅ্যাপ কমিউনিটির অন্যান্য সদস্যতা আপনার নাম বা ফোন নম্বর দেখতে পাবেন না। তবে মেটা অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের তরফে অবশ্য জানানো হয়নি যে কবে এই প্রাইভেসি ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হবে। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetainfo- র রিপোর্ট থেকে জানা গিয়েছে, ফোন নম্বর প্রাইভেসি ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানের বিটা টেস্টারদের জন্য কমিউনিটির ক্ষেত্রে রোলআউট শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ বিটার ক্ষেত্রে Android version 2.23.14.19 এবং iOS 23.14.0.70 ভার্সানে উপলব্ধ হয়েছে। হোয়াটসঅ্যাপের এই নতুন প্রাইভেসি ফিচারের সাহায্যে ইউজাররা কোনও কমিউনিটিতে যুক্ত হওয়ার সময় নিজেদের ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন অন্যান্য সদস্যদের থেকে। এখনও কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপে সদস্যদের নাম গোপনেই থাকে। কিন্তু যখন তারা মেসেজ বা রিঅ্যাকশনের মাধ্যমে যোগাযোগ করেন তখন তাদের নাম, ফোন নম্বর দেখা যায়। নতুন প্রাইভেসি ফিচারের মাধ্যমে এই নাম এবং ফোন নম্বরই গোপনে রাখতে পারবেন হোয়াটসঅ্যাপ ইউজাররা। মেসেজ করুন বা মেসেজে রিঅ্যাকশন দিন, সব ক্ষেত্রেই ইউজারের গোপনীয়তা বজায় থাকবে। 

হোয়াটসঅ্যাপ ওয়েবে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে ইউজারদের জন্য একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। এই নতুন ফিচারের নাম লিঙ্ক উইথ ফোন নম্বর। এর সাহায্যে ইউজাররা ওয়েব হোয়াটসঅ্যাপে ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট লিঙ্ক করার সুবিধা পাবেন। বিভিন্ন সূত্রে এবং হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo - র রিপোর্ট অনুসারে খবর নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ওয়েবে অ্যাকাউন্ট লিঙ্ক করার সময় কিউআর কোড স্ক্যান করার পরিবর্তে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবহার করা হবে। এই ওটিপি জেনারেট করবে অর্থাৎ ইউজারকে পাঠাবে হোয়াটসঅ্যাপ সংস্থা। ডিভাইস লিঙ্ক করার ক্ষেত্রে প্রাইমারি অ্যাকাউন্টের ফোন নম্বর ব্যবহার করা হবে এবং সেখানেই পাঠানো হবে ওটিপি। ৮ নম্বরের ওটিপি পাঠানো হবে এক্ষেত্রে। 

আরও পড়ুন- হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget