এক্সপ্লোর

Signal App Features: হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ সিগন্যালে আর লাগবে না ফোন নম্বর, জেনে নিন বিস্তারিত

Signal: অ্যাপের নতুন আপডেটে পাওয়া যাবে নয়া ফিচারের সুবিধা। এখানে অ্যাপ ইনস্টলের পর ইউজাররা তাদের ইউজারনেম পাঠাতে পারবেন কিউআর কোড কিংবা লিঙ্কের মাধ্যমে।

Signal App Features: সিগন্যাল- (Signal App) এটি একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ (Messaging App)। অর্থাৎ সুরক্ষিত থাকবে ইউজারদের ব্যক্তিগত তথ্য। সিগন্যাল অ্যাপ অবশ্য হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী (WhatsApp Rival App) হিসেবেই বেশি পরিচিত। সম্প্রতি জানা গিয়েছে, এই সিগন্যাল অ্যাপে একটি নতুন ফিচার লঞ্চ হতে চলেছে। এর ফলে আর অন্য ইউজারদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ফোন নম্বরের প্রয়োজন হবে না। সংস্থার তরফে জানানো হয়েছে সিগন্যাল একটি ফিচারের পরীক্ষা নিরীক্ষা করছে যার নাম ইউজারনেম (Userame Feature)। অর্থাৎ এই ফিচার চালু হলে সিগন্যাল অ্যাপের মাধ্যমে কারও সঙ্গে সংযুক্ত হতে চাইলে আর ফোন নম্বর দেওয়ার দরকার নেই। প্রাইভেট করে রাখা যাবে ফোন নম্বর এবং তা শেয়ার করারও দরকার নেই। তবে সিগন্যাল অ্যাপে অ্যাকাউন্ট খোলার সময় ইউজারের ফোন নম্বরের প্রয়োজন হবে। পরবর্তীতে অন্যান্য ইউজারদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য এই ফোন নম্বরের আর প্রয়োজন হবে না। 

অ্যাপের নতুন আপডেটে পাওয়া যাবে নয়া ফিচারের সুবিধা। এখানে অ্যাপ ইনস্টলের পর ইউজাররা তাদের ইউজারনেম পাঠাতে পারবেন কিউআর কোড কিংবা লিঙ্কের মাধ্যমে। এর পাশাপাশি সিগন্যাল অ্যাপের সেটিংসে গিয়ে ইউজাররা ফোন নম্বর গোপনেও রাখার সুযোগ পাবেন। ২০১৯ সাল থেকে সিগন্যাল অ্যাপ এই ইউজারনেম ফিচার নিয়ে কাজ করছে বলে জানা গিয়েছে। এখনও এই ফিচার লঞ্চের দিনক্ষণ জানা যায়নি। অর্থাৎ এখনও সিগন্যাল অ্যাপের এই ফিচার এখনও পরীক্ষা নীরিক্ষা এবং পর্যবেক্ষণের পর্যায়ে রয়েছে। 

ফোন নম্বর ছাড়া লগ-ইন করা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ! 

সিগন্যালের থেকে সামান্য এগিয়ে রয়েছে তার প্রতিদ্বন্দ্বী অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপে ইউজারদের সুবিধায় আসতে চলেছে নতুন ফিচার। শোনা যাচ্ছে, এবার নাকি ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি এই খবর প্রকাশ্যে এনেছে। এতদিন ফোন নম্বর না থাকলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করা যেত না। কারণ ফোন নম্বর না থাকলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের এসএমএস কিংবা ওটিপি আসবে না। তার ফলে লগ-ইন করা সম্ভব হবে না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। আপাতত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করার ক্ষেত্রে এখন কর্তৃপক্ষ ইমেল ভেরিফিকেশন নিয়ে কাজ করছে। অর্থাৎ আগামী দিনে ফোন নম্বর না থাকলে বলা ভাল সিম না থাকলেও আর অসুবিধা হবে না। ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করা যাবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ওটিপি আসবে ইমেলের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইনের জন্য এই ইমেল ভেরিফেকশন ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সানেই চালু হবে বলে শোনা গিয়েছে। 

আরও পড়ুন- ফোন নম্বর ছাড়া লগ-ইন করা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ! আসছে নতুন ফিচার

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget