এক্সপ্লোর

WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে নতুন বিকল্প, চাইলে নির্দিষ্ট সময় অন্তর মুছে যাবে চ্যাট

Mark Zuckerberg Announcement: তথ্য আদানপ্রদানকারী অ্যাপ হোয়াটসঅ্যাপে (WhatsApp) নতুন বিকল্প আনার কথা ঘোষণা করলেন মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)।

নিউ ইয়র্ক: তথ্য আদানপ্রদানকারী অ্যাপ হোয়াটসঅ্যাপে (WhatsApp) নতুন বিকল্প আনার কথা ঘোষণা করলেন মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)। এবার থেকে চাইলে নির্দিষ্ট সময় অন্তর আপনা হতেই মুছে যাবে হোয়াটসঅ্যাপে যাবতীয় চ্যাট।

সোমবার সন্ধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই তথ্য জানিয়েছেন জুকেরবার্গ। লিখেছেন, 'আমরা আজ হোয়াটসঅ্যাপে নতুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বিকল্প যোগ করছি। আপনারা চাইলে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন অন্তর মুছে যাবে সমস্ত নতুন চ্যাট। সব মেসেজ আজীবন থাকার দরকার নেই'।

পাশাপাশি চ্যাট আরও আকর্ষণীয় ও মজাদার করে তুলতে নয়া ফিচার আনছে WhatsApp। ভয়েস মেসেজে 'ওয়েভফর্ম' আনল মেটা অধীনস্থ সংস্থা৷ এতদিন ভয়েস মেসেজ একটা লম্বা রেখা হিসাবে থাকত। এবার সেটা ওয়েভ ফরম্যাটে আসবে। মাঝে ট্যাপ করেই পজ করা যাবে। ইতিমধ্যেই কিছুটা এরকমই ফরম্যাটে ভয়েস মেসেজ দেখা যাচ্ছে ফেসবুক মেসেঞ্জারে। ইনস্টাগ্রামেও মেসেঞ্জারে এই ধরনের ওয়েভফর্ম দেখা যায়। এবার সেটাই আসবে হোয়াটসঅ্যাপে।

তবে এর জন্য প্রেরক ও প্রাপক দুজনেরই হোয়াটসঅ্যাপ লেটেস্ট ভার্সানে আপডেট করা থাকতে হবে। শেষ আপডেটে জানা গিয়েছিল যে, হোয়াটসঅ্যাপ ডাউনলোড বা না দেখেই স্টিকার ফরওয়ার্ড করার বিকল্প আনতে পারে। এর ফলে ফোনের মেমরি নষ্ট কম হবে। এটি প্রথমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে। তারপরে iOS ব্যবহারকারীদের জন্য তা চালু করা হবে।

হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। আর সেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেই আপনাকে অ্যাপ্লিকেশনে গিয়ে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হয়। আপনি যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন বা আপনার চালু অ্যাকাউন্টটিই নতুন ফোন থেকে রি-রেজিস্টার করবেন, তখন ফোন নম্বর দিয়েই নিশ্চিত করতে হবে যে অ্যাকাউন্টটি আপনারই। আর তাতে সুরক্ষিতও থাকবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আর সেই কাজটি সফল ভাবে করতে হলে আপনার একটি অ্যাক্টিভ সিম কার্ড দরকার (যে নম্বরটি দিচ্ছেন সেই সিম কার্ড)। পাশাপাশিই আবার একটি স্টেবল ইন্টারনেট কানেকশন এবং সেলুলার কানেকশনও দারকার হবে।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda
Suvendu Adhikari |
BJP TMC Clash |
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget