এক্সপ্লোর

New Whatsapp Features: হোয়াটসঅ্যাপে একসঙ্গে শেয়ার করা যাবে ১০০ ছবি! নতুন ফিচার নিয়ে শুরু পরীক্ষা-নিরীক্ষা

Whatsapp: শোনা যাচ্ছে, কিছু সংখ্যক বিটা টেস্টারদের জন্য এই ফিচারের রোল আউট শুরু হয়ে গিয়েছে।

New Whatsapp Features: প্রতি বছরের মতোই চলতি বছরও হোয়াটসঅ্যাপ (Whatsapp) সংস্থা ইউজারদের জন্য দুর্দান্ত কিছু ফিচার (Whatsapp Feature) লঞ্চ করবে একথা আগেই আন্দাজ করা হয়েছিল। সম্প্রতি জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য দারুণ একটি ফিচার লঞ্চ হতে চলেছে। ছবি শেয়ার করার জন্য হোয়াটসঅ্যাপ বর্তমানে বেশ জনপ্রিয় মাধ্যম। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্যত্র ছবি পাঠানো যায় এক নিমেষে। প্রথমদিকে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত। তারপর এই ছবি পাঠানোর পরিমাণ বেড়ে ৩০ হয়েছে। অর্থাৎ এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৩০টি ছবি একসঙ্গে পাঠানো যায়। শোনা যাচ্ছে, এই ছবি শেয়ার করার সংখ্যা বাড়াতে চলছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ সংস্থা সম্প্রতি এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার সাহায্যে হয়তো আগামী দিনে ইউজাররা একসঙ্গে ১০০টি ছবি পাঠানোর সুযোগ পাবেন। শোনা যাচ্ছে, কিছু সংখ্যক বিটা টেস্টারদের জন্য এই ফিচারের রোল আউট শুরু হয়ে গিয়েছে।

এর পাশাপাশি আরও একটি ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। নতুন এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপে পাঠানোর পরেও ছবির কোয়ালিটি নষ্ট হবে না। অর্থাৎ হাই কোয়ালিটির ছবি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই মাধ্যমেই চালু হবে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার। 

হোয়াটসঅ্যাপে আসছে আরও কয়েকটি নতুন ফিচার। যেমন-

  • হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের (Group Chat) ক্ষেত্রে কল শিডিউলের (Cal Schedule) সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo এই ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। 
  • এতদিন হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি বা ভিডিও আপলোড করার সুযোগ পেতেন ইউজাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু আপডেট। ৩০ সেকেন্ডের ভয়েস রেকর্ড করে স্টেটাসে দেওয়ার ফিচারও এবার রোল আউট করা হবে হোয়াটসঅ্যাপে। 
  • স্টেটাস আপডেটে ইমোজির সাহায্যেও রিপ্লাই দিতে পারবেন ইউজাররা। কারও স্টেটাস দেখে ভাল লাগলে সেখানে ইমোজি দিয়ে রিঅ্যাকশন জানানোর ফিচারও চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। কোনও স্টেটাসের রিপ্লাই দিতে হলে ওই নির্দিষ্ট স্টেটাসের উপর একবার সোয়াইপ করে ৮টি ইমোজির সাহায্যে রিঅ্যাকশন দিতে পারবেন। 
  • ইউজারদের নিরাপত্তার খাতিরে অ্যাডভান্স প্রাইভেসি সেটিংসও যুক্ত হয়েছে। নতুন প্রাইভেসি অপশনের ক্ষেত্রে ইউজাররা বেছে নিতে পারবেন যে কারা তাঁদের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখবেন, আর কারা দেখবেন না। একবার যাঁদেরকে স্টেটাস দেখার থেকে রেস্ট্রিক্ট করা হবে তাঁরা আর স্টেটাস দেখতে পাবেন না হোয়াটসঅ্যাপে। 
  • কোনও ইউজার স্টেটাস আপডেট করলে তাঁর প্রোফাইল পিকচারের চারধারে একটি গোল রিং তৈরি হবে। চ্যাটের মধ্যে এরকম কোনও কনট্যাক্ট থাকলে সেখানে ক্লিক করলে আপনি সরাসরি স্টেটাস দেখতে পাবেন।

আরও পড়ুন- সাবধান ! অনলাইনে ওষুধ কিনছেন ? সরকার দিল চাঞ্চল্যকর তথ্য়

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget