এক্সপ্লোর

Amazon Flipkart In Trouble: সাবধান ! অনলাইনে ওষুধ কিনছেন ? সরকার দিল চাঞ্চল্যকর তথ্য়

দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমতি ছাড়াই চলছিল এই কারবার। যার জেরে এবার ফ্লিপকার্ট, অ্যামাজন-সহ মোট ২০ টি সংস্থাকে নোটিস ধরাল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)।

Online Drug Selling Notice: অনুমতিপত্র বা লাইসেন্স ছাড়াই অনলাইনে দেদার বিকোচ্ছে ওষুধ। দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমতি ছাড়াই চলছিল এই কারবার। যার জেরে এবার ফ্লিপকার্ট, অ্যামাজন-সহ মোট ২০ টি সংস্থাকে নোটিস ধরাল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)।

Amazon Flipkart In Trouble: আইন ভঙ্গ নিয়ে কী বলেছে সরকার ? 
অতীতেও ঘটেছে এই ঘটনা। আগেও কিছু ওষুধের ক্ষেত্রে অনলাইনে লেনদেন নিয়ে প্রশ্ন তুলেছিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। অ্যামাজন, ফ্লিপকার্ট হেলথ প্লাসের মতো অনলাইন ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল DCGI। কেন  ওষুধের লাইসেন্স ছাড়া অনলাইনে এগুলি বিক্রি করা হচ্ছে, তার জন্য শোকজ নোটিস পাঠিয়েছে সংস্থা।
 
Online Drug Selling Notice: কীসের ভিত্তিতে এই শোকজ নোটিস ?
গত ১২ ডিসেম্বরের সূত্র ধরে এই এই নোটিস পাঠানো হয়েছে কোম্পানিগুলিকে । দিল্লি হাইকোর্টের একটি নির্দেশর প্রেক্ষাপটে অনলাইন বিজনেস জায়ান্টদের পাঠানো হয়েছে এই বার্তা। গত ৮ ফব্রুয়ারি DCGI ভিজি সোমানি এই নোটিস পাঠিয়ছেন কোম্পানিগুনিকে। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট বলছে, কোনও বৈধ অনুমতিপত্র ছাড়া অনলাইনে ওষুধ বিক্রি করতে পারবে না ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো কোম্পানিগুলি। দিল্লি হাইকোর্ট এই নির্দেশ দেওয়ার পরই অনলাইন কোম্পানিগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উঠেপড়ে লেগেছে সংস্থা।

Amazon Flipkart In Trouble: ২ দিনের সময়সীমা
তবে এই প্রথমবার নয়। অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। ২০১৯ সালেও এই ধরনের ঘটনা ঘটেছে। গত মে মাসেও এই নিয়ে অভিযোগ জমা পড়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)-এর কাছে। এবার শোকজের জবাব দিতে মাত্র ২ দিন সময়সীমা বিঁধে দিয়েছে সরকার। ই-টেলার্স কোম্পানিগুলিকে বলা হয়েছে,কেন অনুমতি ছাড়া ওষুধ রাখা, দেখানো ও বিক্রির জন্য কোম্পানিগুলর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাক অভিযুক্ত ২০ টি কোম্পানি। না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Online Drug Selling Notice: অনলাইনে কীসে অনুমতি দেওয়া হয় না ?
ইতিমধ্যেই নোটিশ পাওয়ার বিষয়টি  নিশ্চিত করেছে  Flipkart Health Plus। কোম্পানি জানিয়েছে,দেশের আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থা। কোম্পানি জানিয়েছে, তারা CDSCO (সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন) এর কাছ থেকে নোটিশ পেয়েছে। এর যথাযথ জবাব দেওয়া হচ্ছে অথরিটিকে। ফ্লিপকার্ট হেলথ প্লাস আরও বলেছে, বর্তমানে ডিজিটাল হেলথ কেয়ার মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম এক বড় বাজার। এখানে  দেশ জুড়ে লক্ষ লক্ষ গ্রাহক সাশ্রয়ী মূল্যে ওষুধের সুবিধা পেতে পারেন। স্বাস্থ্যপরিষেবা সংক্রান্ত এই সুবিধা দিতে তাই ফ্লিপকার্ট বদ্ধপরিকর।

EPFO Alert: EPFO গ্রাহকরা সাবধান ! ভুল করেও এই ভুল করবেন না, হারাবেন টাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Employees' Provident Fund Organisation: চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget