এক্সপ্লোর

Whatsapp New Features: হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস মেসেজ, দেওয়া যাবে ইমোজি রিঅ্যাকশন, আসতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার

Whatsapp: এতদিন হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি বা ভিডিও আপলোড করার সুযোগ পেতেন ইউজাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু আপডেট।

Whatsapp New Features: হোয়াটসঅ্যাপ স্টেটাসে (Whatsapp Status) যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন ফিচার। একনজরে দেখে নেওয়া যাক বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে (Instant Messaging App) কী কী নতুন ফিচার যুক্ত হয়েছে। এতদিন হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি বা ভিডিও আপলোড করার সুযোগ পেতেন ইউজাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু আপডেট। সেই সঙ্গে ইউজারদের নিরাপত্তার খাতিরে অ্যাডভান্স প্রাইভেসি সেটিংসও যুক্ত হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা যাবে ভয়েস বা অডিও ফাইল। কারও স্টেটাস থেকে ভাল লাগলে সেখানে ইমোজি দিয়ে রিঅ্যাকশন জানানোর ফিচারও চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। এছাড়াও স্টেটাস আপডেটে পাওয়া যাবে লিঙ্ক প্রিভিউ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে হোয়াটসঅ্যাপ স্টেটাসে এই সমস্ত আপডেট রোল আউট করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন প্রাইভেসি অপশনের ক্ষেত্রে ইউজাররা বেছে নিতে পারবেন যে কারা তাঁদের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখবেন, আর কারা দেখবেন না। একবার যাঁদেরকে স্টেটাস দেখার থেকে রেস্ট্রিক্ট করা হবে তাঁরা আর স্টেটাস দেখতে পাবেন না হোয়াটসঅ্যাপে। এর পাশাপাশি ৩০ সেকেন্ডের ভয়েস রেকর্ড করে স্টেটাসে দেওয়ার ফিচারও এবার রোল আউট করা হবে হোয়াটসঅ্যাপে। এছাড়াও স্টেটাস আপডেটে ইমোজির সাহায্যেও রিপ্লাই দিতে পারবেন ইউজাররা। কোনও ইউজার স্টেটাস আপডেট করলে তাঁর প্রোফাইল পিকচারের চারধারে একটি গোল রিং তৈরি হবে। চ্যাটের মধ্যে এরকম কোনও কনট্যাক্ট থাকলে সেখানে ক্লিক করলে আপনি সরাসরি স্টেটাস দেখতে পাবেন। এছাড়াও কোনও স্টেটাসের রিপ্লাই দিতে হলে ওই নির্দিষ্ট স্টেটাসের উপর একবার সোয়াইপ করে ৮টি ইমোজির সাহায্যে রিঅ্যাকশন দিতে পারবেন। 

মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp Features) সম্প্রতি ইউজারদের সুবিধার জন্য একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। শোনা যাচ্ছে, এই নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে ইউজার গুরুত্বপূর্ণ মেসেজ পিন (Pinned Message) করে রাখার সুবিধা পাবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপে চ্যাট বা গ্রুপ পিন করার সুবিধা পান ইউজাররা। এই ফিচারেই সামান্য আপডেট যুক্ত হচ্ছে। নতুন ফিচার হোয়াটসঅ্যাপে এলে ইউজারদের দারুণ সুবিধা হবে। নিমেষের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ খুজে পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি হোয়াটসঅ্যাপের এই ফিচার লঞ্চের কথা প্রকাশ্যে এনেছে। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাপের একদম লেটেস্ট ভার্সানে এই ফিচার পাওয়া যাবে। 'পিন' মেসেজ সাধারণত ইউজারদের গুরুত্বপূর্ণ মেসেজ কম সময়ে খুঁজে বের করতে সাহায্য করে। হোয়াটসঅ্যাপে নতুন ফিচার চালু হলে এই সুবিধাই পাবেন ইউজাররা। আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, অ্যাপের পরবর্তী আপডেটে যুক্ত হবে এই নতুন ফিচার।

আরও পড়ুন- কর্মী ছাঁটাই জুম ভিডিও কমিউনিকেশনে, চাকরি খোয়ালেন ১৩০০ কর্মী, ওয়ার্কফোর্স কমছে ১৫ শতাংশ

 

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget