এক্সপ্লোর

WhatsApp Features: লাগবে না ফোন নম্বর, 'ইউজারনেম' দিয়েই হোয়াটসঅ্যাপে খোঁজা যাবে ইউজারদের

WhatsApp Username Feature: প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই ফিচার চালু হলে ইউজারদের নিরাপত্তা আরও বাড়বে। গোপনে থাকবে তাঁদের ফোন নম্বর। অন্যত্র ফাঁস হওয়ার সম্ভাবনা থাকবে না।

WhatsApp Features: মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে বলে শোনা গিয়েছে। এই ফিচার চালু হলে ইউজাররা অন্য ইউজারদের খুঁজতে পারবেন তাঁদের 'ইউজারনেম' (WhatsApp Username) দিয়েই। এর ফলে আর সেভাবে ফোন নম্বরের দরকার পড়বে না। বরং ইউজারের 'ইউজারনেম' দিয়েই খুঁজে নেওয়া যাবে ইউজারদের। হোয়াটসঅ্যাপে অনেক ইউজারেরই একটি নির্দিষ্ট ইউজারনেম থাকে। তার মাধ্যমে খুঁজে পাওয়া যাবে কনট্যাক্ট বা ইউজারদের। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৫.১৯- এই ভার্সান যা গুগল প্লে- এর মধ্যে রয়েছে সেখানে দেখা গিয়েছে এই নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ ভবিষ্যতের আপডেটে এই ফিচার যুক্ত থাকবে বলে অনুমান। সূত্রের খবর, এখন যেমন সার্চ বারে ইউজারদের খোঁজার জন্য তাঁদের কনট্যাক্ট নম্বর দেওয়া হয়, নতুন ফিচার চালু হলে সেক্ষেত্রে ইউজারনেম দেওয়া হবে। এর ফলে হোয়াটসঅ্যাপ ইউজারদের ফোন নম্বর আরও গোপনে এবং সুরক্ষিত থাকবে। তবে এই 'ইউজারনেম' ফিচারটি অপশনাল থাকবে। অতএব ইউজার চাইলে তা চালু করতে পারবেন। নাহলে বন্ধই থাকবে। তবে এই ফিচার যুক্ত হয়ে গেলে ইউজারদের প্রাইভেসির মাত্রা আরও একধাপ বাড়বে। হোয়াটসঅ্যাপের থেকে ইউজারের ফোন নম্বর যত্রতত্র ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 

হোয়াটসঅ্যাপে লকড চ্যাটে 'সিক্রেট কোড' ফিচার

হোয়াটসঅ্যাপে আজকাল যেমন কাজের কথা চলে, তেমনই চলে ব্যক্তিগত বার্তালাপ। এমনিতে হোয়াটসঅ্যাপ 'চ্যাট লক' দিয়ে লক করা যেতে পারে। তবে বিশেষ কারও সঙ্গে বার্তালাপে আপনি যদি এক স্তর বেশি সুরক্ষা যুক্ত করতে চান, তাহলে ব্য়বহার করতে পারেন  মেটার হোয়াটসঅ্যাপ-এর এই নতুন ফিচার। 

বৃহস্পতিবার একটি নতুন 'সিক্রেট কোড' বৈশিষ্ট্যটি চালু করেছে মেটা। হোয়াটসঅঅ্যাপ ব্যবহারকারীদের তাদের তাদের কোনও বিশেষ চ্যাট  লক করতে পারে। আর সেই চ্যাটগুলি আনলক করার জন্য সেট করতে হবে একটি 'ইউনিক পাসওয়ার্ড'। হোয়াটসঅ্যাপ-এ নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যুক্ত করা হয়েছে। ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি এর আগে এই বছরের মে মাসে 'চ্যাট লক' বৈশিষ্ট্যটি চালু করে। 

মেটার সিইও মার্ক জুকেরবার্গ (Meta CEO Mark Zuckerberg)একটি ব্লগ পোস্টে লিখেছেন, হোয়াটসঅ্যাপে চ্যাট লকের সিক্রেট কোড হল  অনন্য একটি পাসওয়ার্ড, যা  আপনার চ্যাটকে সুরক্ষিত করতে পারে৷ যে কেউ এই চ্যাট দেখে ফেলতে পারবে না। সার্চ বারে গিয়ে এই গোপন কোড টাইপ করতে হবে। তাহলেই বেরিয়ে আসবে  লক করা চ্যাট। কেউ অনিচ্ছাকৃতভাবেও  সবচেয়ে ব্যক্তিগত কথোপকথনগুলি দেখে ফেলবে না। 

আরও পড়ুন- ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেছেন? আর কি ফিরে পাওয়া সম্ভব? জেনে নিন সবিস্তারে

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget