এক্সপ্লোর

Whatsapp Features: 'অনলাইন' স্টেটাস লুকোতে পারবেন ইউজাররা, হোয়াটসঅ্যাপে দ্রুত আসছে নতুন ফিচার

Whatsapp: হোয়াটসঅ্যাপে ফের নতুন ফিচার চালু করতে চলেছে এই মেসেজিং অ্যাপ সংস্থা। কী সুবিধা পাবেন ইউজাররা? দেখে নিন।

Whatsapp Features: ইউজারদের ফের চমক দিতে চলেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। নতুন একটি ফিচার চালু করতে চলেছে এই মেসেজিং অ্যাপ (Messaging App) সংস্থা। সেই ফিচারের সাহায্যে ইউজার হোয়াটসঅ্যাপে অনলাইন (Whatsapp Online Status) থাকতে পারবেন গোপনে। অর্থাৎ আপনি অনলাইন থাকলেও, তা আপনার কনট্যাক্ট লিস্টে থাকা অন্যান্য হোয়াটসঅ্যাপ ইউজাররা দেখতে পাবেন না। হোয়াটসঅ্যাপ ইউজারদের ‘লাস্ট সিন’ ফিচার হাইড করে বা গোপনে রাখার ফিচার আগেই চালু হয়েছে। এবার ইউজারের অনলাইন স্টেটাসও গোপনে রাখার ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার, স্টেটাস এবং লাস্ট সিন- ইত্যাদি বিষয় অনেকদিন আগে থেকেই হাইড করার বা লুকিয়ে রাখার সুযোগ পান ইউজাররা। তবে ইউজার ‘অনলাইন’ স্টেটাস গোপনে রাখার অপশন এতদিন পাননি। এবার সেই সুবিধাও চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপে। WaBetaInfo হোয়াটসঅ্যাপের 2.22.16.12 অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে নতুন একটি ফিচার দেখা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, WaBetaInfo হল একটি হোয়াটসঅ্যাপ ট্র্যাকার, যারা হোয়াটসঅ্যাপে নতুন যুক্ত হতে চলা ফিচার সম্পর্কে প্রতিনিয়ত আপডেট দেয়। সম্প্রতি এই WaBetaInfo সংস্থা হোয়াটসঅ্যাপে চালু হতে চলা আরও কয়েকটি নতুন ফিচার সম্পর্কেও আভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ একটি 'Disappearing Keept Messages' ফিচার নিয়ে কাজ করছে, যাতে মেসেজ মুছে বা অদৃশ্য হয়ে যাওয়ার পরেও দেখা যাবে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপের জন্য নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছে। এই বৈশিষ্ট্যের পরে ব্যবহারকারীরা মেসেজ মুছে ফেলার পরেও 'ডিজাপিয়ারিং মোডে' বার্তাগুলি দেখতে পাবেন। যদিও এই ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক স্তরে রয়েছে। তবে শীঘ্রই এই ফিচার আনার পরিকল্পনা করছে কোম্পানি।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ। নিমেষের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ স্থাপন সম্ভব হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অডিও বা ভিডিও কল, মেসেজ-ভয়েস মেসেজ-ভিডিও ইত্যাদি পাঠানোর সঙ্গে সঙ্গে এই মাধ্যমে গ্রুপ বানিয়ে আপনি একসঙ্গে অনেককে মেসেজ করতে পারেন, বা অনেকের সঙ্গে চ্যাট করতে পারেন। হোয়াটসঅ্যাপে গ্রুপেও ইউজাররা ভিডিও কল করতে পারবেন। পাঠাতে পারবেন অডিও বার্তা বা ভয়েস নোটও।

আরও পড়ুন- ডিলিট করা মেসেজও দেখা যাবে ! এবার নতুন ফিচার হোয়াটসঅ্যাপে

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget